Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে এথিক্স কমিটি, দিল্লিতে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলের খবর, কৃষ্ণনগরের সাংসদের লোকসভার সদস্য পদ খারিজ করার সুপারিশ করতে পারে কমিটি। মঙ্গলবারের বৈঠকে মহুয়া এবং দানিশ আলি সহ বিরোধী দলের এমপি'দের ডাকা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

মহুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে এথিক্স কমিটি, দিল্লিতে জল্পনা

শেষ আপডেট: 6 November 2023 10:21

দ্য ওয়াল ব্যুরো: রবিবারেই জানা গিয়েছিল, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আগামী মঙ্গলবার ফের বসতে চলেছে এথিক্স কমিটির বৈঠক। 

দিল্লির রাজনৈতিক মহলের খবর, কৃষ্ণনগরের সাংসদের লোকসভার সদস্য পদ খারিজ করার সুপারিশ করতে পারে কমিটি। মঙ্গলবারের বৈঠকে মহুয়া এবং দানিশ আলি সহ বিরোধী দলের এমপি'দের ডাকা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সোমবারের সংস্করণের প্রথম পাতায় মহুয়াকে নিয়ে ছাপা খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কৃষ্ণনগরের দলীয় সাংসদের ব্যাপারে কমিটি পক্ষপাতদুষ্ট, একপেশে সিদ্ধান্ত নিতে পারে। 

সংসদ বিষয়ে অভিজ্ঞ এক অবসরপ্রাপ্ত পদাধিকারীর বক্তব্য, যেহেতু মহুয়া এবং অন্য পাঁচ সাংসদ আগের দিনের বৈঠক থেকে ওয়াকআউট করেছেন তাই চেয়ারম্যান মনে করলে তাঁদের নাও ডাকতে পারেন। বিজেপির সদস্যদের উপস্থিতিতে আগের দিনের অসমাপ্ত শুনানির ভিত্তিতেই রিপোর্ট চূড়ান্ত করতে পারেন।  মহুয়া সদুত্তর দিতে পারেননি, এই যুক্তিতে তাঁর সদস্যপদ খারিজের সুপারিশ করা হতে পারে।

সেই সুপারিশ কার্যকর করার ভার স্পিকারের উপর। তিনি মনে করলে সুপারিশটি সংসদের বিশেষ কমিটি গঠন করে তাদের বিবেচনার জন্য পাঠিয়ে দিতে পারেন। অথবা সঙ্গে সঙ্গে কার্যকর করতে পারেন ভোটাভুটির মাধ্যমে। টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে ২০০৫- এ লোকসভার দশ এবং রাজ্যসভার দুই সাংসদের সদস্যপদ খারিজ হয়েছিল। 

মহুয়া অবশ্য শনিবারই জানিয়েছিলেন, কমিটি তাঁকে ডাকলে ফের যাবেন। সোমবার সারাদিন পরে রয়েছে। যদিও কমিটির মঙ্গলবারের বৈঠকে ডাকতে হলে অবশ্য রবিবারই চিঠি পাঠানো হত বলে ওয়াকিবহাল মহল মনে করছে। 

এদিকে, স্পিকার ওম বিড়লা মহুয়ার চিঠি নিয়ে কী পদক্ষেপ করেন সে ব্যাপারেও কৌতূহল রয়েছে। 

মহুয়া আগের দিন কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করে স্পিকারকে চিঠি লিখে চেয়ারম্যান বিনয় সোনকরের বিরুদ্ধে গুরুতর নালিশ করেন। তৃণমূল সাংসদের অভিযোগ, এথিক্স কমিটি জিজ্ঞাসাবাদের নামে সেদিন কার্যত তাঁর বস্ত্রহরণ করেছে। স্পিকার ওই চিঠির বিষয়ে কোনও পদক্ষেপ করেছেন বলে সংসদ সচিবালয় জানায়নি। মহুয়াকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হলে তাঁর সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া পথ থাকবে না। এখন দেখার জল্পনার পরিণতি কী হয়।


```