Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বাজেটের আগেই ইপিএফও-র সুদের হার বাড়ল, বড় সিদ্ধান্ত অর্থ মন্ত্রকের

আগে পিএফ এর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। এবার তা ০.১০ শতাংশ বেড়ে হল  ৮.২৫ শতাংশ। এর ফলে উপকৃত হবেন সাড়ে সাত কোটি ইপিএফও সদস্য।

বাজেটের আগেই ইপিএফও-র সুদের হার বাড়ল, বড় সিদ্ধান্ত অর্থ মন্ত্রকের

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 July 2024 23:08

দ্য ওয়াল ব্যুরো: বাজেটের আগেই বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। Employees Provident Fund Organization বা ইপিএফও-র সুদের হার বাড়ল।

আগে পিএফ এর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। এবার তা ০.১০ শতাংশ বেড়ে হল  ৮.২৫ শতাংশ। এর ফলে উপকৃত হবেন সাড়ে সাত কোটি ইপিএফও সদস্য। চলতি বছরের শুরুতে সুদ বৃদ্ধির কথা বলা হয়েছিল  ইপিএফও-র তরফে। এবার তাতেই চূড়ান্ত সিলমোহড় দিল অর্থমন্ত্রক।


টুইটারে পোস্ট করে এখবর জানিয়েছে ইপিএফও। সংস্থার তরফে বলা হয়েছে,  ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। 

এর আগে ইপিএফও অগ্রিম টাকা তোলার ঊর্ধ্বসীমায় পরিবর্তন করেছিল। আগে ইপিএফও অ্য়াকাউন্ট থেকে অগ্রিম সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তোলা যেত। এখন সেটা বেড়ে হয়েছে ১ লক্ষ টাকা। এবং এখন মাত্র তিনদিনের মধ্যে অ্যাকাউন্টের সেটেলমেন্ট হয়ে যায়। বাজেটের আগে এই ঘোষণায় খুশি ইপিএফও সদস্যরা। 

ইপিএফ পরিষেবা কী?

ইপিএফও-র আওতাভুক্ত গ্রাহকরা প্রতি মাসে তাঁদের রোজগারের ১২ শতাংশ অর্থ কন্ট্রিবিউশন হিসেবে জমা দেন ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ড খাতে। ওই গ্রাহকের হয়ে তাঁর নিয়োগকর্তা আরও ১২ শতাংশ অর্থ পিএফ খাতে কন্ট্রিবিউট করেন। এর পরে ওই মোট অর্থের ৮.৩৩ শতাংশ যায় গ্রাহকের এমপ্লয়িজ পেনশন স্কিমে (ইপিএস) এবং বাকি ৩.৬৭ শতাংশ যায় তাঁর ইপিএফ অ্যাকাউন্টে। তথ্য বলছে, এই মুহূর্তে দেশে কর্মী পিএফের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে সাত কোটি।


```