Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খেলার মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট! ক্রিজে পড়ে গেলেন ৩৬ বছরের তরুণ ক্রিকেটার, আর উঠলেন না

৩৬ বছরের তরুণ পেশায় একজন ইঞ্জিনিয়ার। তবে ক্রিকেট ছিল তাঁর নেশার মতো। গত ৭ জানুয়ারি রবিবার এক্সপ্রেসওয়ের কাছে একটি মাঠে খেলতে নেমেছিল ব্লেজিং বুলস এবং মাভেরিক্স ১১ নামে দুটি দল। সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বিকাশ।

খেলার মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট! ক্রিজে পড়ে গেলেন ৩৬ বছরের তরুণ ক্রিকেটার, আর উঠলেন না

শেষ আপডেট: 10 January 2024 12:44

দ্য ওয়াল ব্যুরো: করোনা অতিমহামারীর পর থেকেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর ঘটনা। এ ব্যাপারে বয়সের বাছবিছার নেই তেমন, বরং স্কুল পড়ুয়া থেকে শুরু করে অল্পবয়সি তরুণ-তরুণীদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা এতটাই বেড়েছে যে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। এবার তার শিকার হলের ৩৬ বছরের এক তরুণ ক্রিকেটার। তখন পুরো দমে খেলা চলছে মাঠে, রান নেবেন বলে দৌড়াচ্ছিলেন তিনি। হঠাৎই বুকে তীব্র যন্ত্রণা! ব্যাট পড়ে গেল হাত থেকে, লুটিয়ে পড়লেন পিচের উপর। সেই যে পড়লেন, আর উঠলেন না। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। মৃতের নাম বিকাশ নেগি। ৩৬ বছরের তরুণ পেশায় একজন ইঞ্জিনিয়ার। তবে ক্রিকেট ছিল তাঁর নেশার মতো। গত ৭ জানুয়ারি রবিবার এক্সপ্রেসওয়ের কাছে একটি মাঠে খেলতে নেমেছিল ব্লেজিং বুলস এবং মাভেরিক্স ১১ নামে দুটি দল। সেই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বিকাশ। তখন ১৪ ওভারের খেলা চলছে, ব্যাট করছিলেন বিকাশ এবং তাঁর সঙ্গী উন্মেষ কুমার। উন্মেষ তখন বাউন্ডারি হাঁকিয়েছেন, তাঁর সঙ্গে কথা বলার জন্য হেঁটে এগিয়ে যাচ্ছিলেন বিকাশ। 

দুজনে হাত মেলান। তারপর হঠাৎ করেই পিচের উপর পড়ে যান বিকাশ। দৌড়ে আসেন আম্পায়ার সহ মাঠে উপস্থিত খেলোয়াড়রা। ম্যাচ থামিয়ে দেওয়া হয়। দুই দলের ক্রিকেটাররাই তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তারপর বিকাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এই মর্মান্তিক ঘটনা ধরা পড়েছে। দেখুন সেই ভিডিও:


```