
রাজীব চন্দ্রশেখর, ইলন মাস্ক, রাহুল গান্ধী
শেষ আপডেট: 16 June 2024 16:09
দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হয়েছে সাত দফার লোকসভা নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ করা হয়েছে। এবার সেই ইভিএম নিয়েই প্রশ্ন তুললেন টেসলা সিইও ইলন মাস্ক। ইভিএম বাতিলের দাবি তুলেছেন তিনি। যার কারণও ব্যাখ্যা করেছেন সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সের কর্ণধার।
ইলন মাস্কের মতে, ইভিএম হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। মানুষ অথবা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ইভিএমের হিসেব গুলিয়ে দেওয়া সম্ভব। মাস্কের সেই দাবিকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, মাস্কের সেই দাবির বিরোধিতা করে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রাক্তন আইটি মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। সংশ্লিষ্ট পোস্টের জবাবে মাস্ককে 'ভারতের থেকে শিক্ষা নেওয়ার' কথা বলেন তিনি।
We should eliminate electronic voting machines. The risk of being hacked by humans or AI, while small, is still too high. https://t.co/PHzJsoXpLh
— Elon Musk (@elonmusk) June 15, 2024
সম্প্রতি আমেরিকার নির্দল প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র একটি পোস্ট করে পুয়ের্তো রিকোর নির্বাচনে ইভিএম বিভ্রাটের কথা উল্লেখ করেছিলেন। সেই নির্বাচনেই ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠেছে। ইভিএম হ্যাক, ভুয়ো ভোটারদের ভোটদানের বহু প্রমাণও নাকি জনসমক্ষে মিলেছে। সেই প্রসঙ্গ মাস্ক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করে দেওয়া উচিত। মানুষ বা এআই-এর মাধ্যমে হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। তার ফল হতে পারে খারাপ।’
EVMs in India are a "black box," and nobody is allowed to scrutinize them.
— Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2024
Serious concerns are being raised about transparency in our electoral process.
Democracy ends up becoming a sham and prone to fraud when institutions lack accountability. https://t.co/nysn5S8DCF pic.twitter.com/7sdTWJXOAb
মাস্ক এদেশের নির্বাচনের প্রেক্ষিতে ইভিএম নিয়ে মন্তব্য না করলেও তাঁর বক্তব্য প্রাসঙ্গিক বলে মনে করেন রাহুল গান্ধী। মাস্কের সেই পোস্ট রিটুইট করে রাহুল বলেন, “আমাদের গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। এদেশে ইভিএম যেন ব্ল্যাক বক্সের মতো হয়ে গিয়েছে। সেগুলিকে পরীক্ষা করে দেখবার অনুমতি দেওয়া হয় না।“
This is a huge sweeping generalization statement that implies no one can build secure digital hardware. Wrong. @elonmusk 's view may apply to US n other places - where they use regular compute platforms to build Internet connected Voting machines.
— Rajeev Chandrasekhar ???????? (@RajeevRC_X) June 16, 2024
But Indian EVMs are custom… https://t.co/GiaCqU1n7O
অন্যদিকে, রাজীব চন্দ্রশেখর এক সোশ্যাল মিডিয়া বার্তায় মাস্ককে ট্যাগ করে লেখেন, 'ইলন মাস্কের এই দৃষ্টিভঙ্গি আমেরিকা এবং অন্যান্য জায়গায় প্রযোজ্য হতে পারে। যেখানে তারা ইন্টারনেট সংযুক্ত ভোটিং মেশিন তৈরি করে থাকে। ভারতীয় ইভিএমগুলি কাস্টম ডিজাইন, সুরক্ষিত এবং যে কোনও নেটওয়ার্ক বা মিডিয়া থেকে বিচ্ছিন্ন । তাই এটি হ্যাক করার কোনও উপায় নেই। ভারত যেমন করে দেখিয়েছে, সব জায়গায় তেমন ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করা যেতে পারে। ইলনকে এই নিয়ে টিউটোরিয়াল দিতে পারলে আমরা খুশি হব।' সব মিলিয়ে দেশের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের প্রায় দুসপ্তাহ পর নতুন করে চর্চায় ইভিএম।