Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের প্রথম ঝুলন্ত রেল ব্রিজে ট্রায়াল রান সফল! জম্মু-কাশ্মীরে কবে থেকে চালু পরিষেবা

অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রান হয়েছে। এটাই দেশের প্রথম কেবল রেল ব্রিজ।

দেশের প্রথম ঝুলন্ত রেল ব্রিজে ট্রায়াল রান সফল! জম্মু-কাশ্মীরে কবে থেকে চালু পরিষেবা

কেবল ব্রিজে প্রথম ট্রায়াল রান - ফাইল ছবি

শেষ আপডেট: 26 December 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো: খুব শীঘ্রই জম্মু-কাশ্মীর ভারতীয় রেলপথে যুক্ত হয়ে যাবে। নতুন বছরের প্রথম মাসেই তার উদ্বোধন করে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রান হয়েছে। এটাই দেশের প্রথম কেবল রেল ব্রিজ। সেই লাইন দিয়ে ছুটেছে একটি ইলেকট্রিক ইঞ্জিন। 

আগামী ৫ জানুয়ারি উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা লাইনে কাটরা-রিয়াসি সেকশন চূড়ান্তভাবে খতিয়ে দেখা হবে। তারপরই বাকি দেশের সঙ্গে এই লাইনকে যুক্ত করার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষ। সম্প্রতি যে ট্রায়াল রান হয়েছে তার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তা দেখে উচ্ছ্বসিত দেশের সাধারণ মানুষ। 

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের প্রথম কেবল সাসপেনশন রেল ব্রিজ, অঞ্জি খাদে সফল ভাবে টাওয়ার ওয়াগনের ট্রায়াল রান সম্পন্ন করেছে ইউএসবিআরএল প্রোজেক্ট। জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটি একটি বড় ধাপ। জল্পনা, এই রুটে বন্দে ভারত ট্রেন চালানো হতে পারে। এই রেল ব্রিজ ধরেই সোজা পৌঁছে যাওয়া যাবে শ্রীনগর পর্যন্ত। 

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এই অঞ্জি খাদ সেতু মাত্র একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার এবং এটি ১৫ মিটার চওড়া। ভিত থেকে সেতুটির উচ্চতা ১৯১ মিটার এবং ৯৬টি কেবল রয়েছে তাতে। তার সাহায্যেই এই সেতু কার্যত ঝুলে রয়েছে। এর ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে ট্রেন, এমনকী ৪০ কেজি বিস্ফোরকও এই সেতুটিকে উড়িয়ে দিতে পারবে না, বলে দাবি করা হয়েছে। 


```