Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ রাজ্যে রাজ্যসভার ১৫ আসনে মঙ্গলবার ভোট, সব দলেই বিধায়করা নজরবন্দি

মঙ্গলবার শেষ পর্যন্ত তিন রাজ্যের ১৫ আসনে ভোট নেওয়া হচ্ছে।

৩ রাজ্যে রাজ্যসভার ১৫ আসনে মঙ্গলবার ভোট, সব দলেই বিধায়করা নজরবন্দি

শেষ আপডেট: 27 February 2024 08:55

দ্য ওয়াল ব্যুরো: ১৫ রাজ্যে রাজ্যসভার ৫৬ আসনে মঙ্গলবার ভোট হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে ৪১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। সনিয়া গান্ধী যাঁদের অন্যতম। রাজস্থান থেকে প্রথমবার রাজ্যসভায় যাচ্ছেন তিনি।

মঙ্গলবার শেষ পর্যন্ত তিন রাজ্যের ১৫ আসনে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৯'টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

জনপ্রতিনিধিদের দলবদল এখন এতটাই জলভাত হয়ে গিয়েছে যে কোনও দলই তাঁদের বিশ্বাস করে না। ১৫ আসনের ভোটে তা আরও একবার স্পষ্ট হচ্ছে।

 মঙ্গলবার ভোট নেওয়া হবে কর্ণাটক, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশের মোট ১৫ আসনে। 

লক্ষণীয়, তিন রাজ্যেই প্রধান তিন দল বিজেপি, কংগ্রেস ও সমাজবাদী পার্টি বিধায়কদের উপর হুইপ জারির পাশাপাশি তাঁদের নজরবন্দি করেছে। তিন দলের বিধায়করা রবিবার থেকে হোটেল বন্দি। 

এরই মধ্যে সমাজবাদী পার্টির আট বিধায়কের মতিগতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। দলীয় সুপ্রিমো অখিলেশ যাদবের বৈঠকে তাঁদের অনুপস্থিতি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।

অন্যদিকে, হিমাচল প্রদেশে বিজেপির থেকে কংগ্রেসের ঝুলিতে ১৭টি ভোট বেশি থাকা সত্ত্বেও হাত শিবির সেখানে স্বস্তিতে নেই। হুইপ জারির পাশাপাশি বিধায়কদের সকাল ৯ টার মধ্যে বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের অফিসে হাজির হতে বলা হয়েছে। রাজ্যের বিধানসভার ৬৮ আসনের মধ্যে কংগ্রেসের আছে ৪২ জন বিধায়ক। মাত্র ২৫ আসন দখলে থাকা বিজেপি প্রার্থী দেওয়ায় কংগ্রেস চিন্তায় আছে। বিজেপি প্রার্থী করেছে এক প্রাক্তন কংগ্রেস বিধায়ককে। আড়াই বছর আগে যিনি পদ্ম শিবিরে যোগ দেন।

একই চিত্র কর্ণাটকে। সেখানে তিন আসনে চার প্রার্থী থাকায় ভোট হচ্ছে। কংগ্রেস এবং বিজেপি দুই পার্টিই সেখানে পরস্পরের বিরুদ্ধে এমএলএ ভাঙ্গানোর চেষ্টার অভিযোগ তুলেছে।


```