Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরা

এই সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করতে হলে তা দেড় মাসের মধ্যে করতে হবে।

ভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরা

ফাইল ছবি

শেষ আপডেট: 20 June 2025 07:05

দ্য ওয়াল ব্যুরো: ভোটের সময় নির্বাচন কমিশন (Election Commission of India) যে সব ভিডিও (Videos) ও ফটো (photos) সংগ্রহ করে সেগুলি এখন থেকে ৪৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা হবে। তারপর সেগুলি নষ্ট বা ডিলিট করে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। তারা রাজ্যগুলির মুখ্য নির্বাচনী অফিসারদের (Chief Electoral Officer of the States) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কমিশন বলেছে, যদি কোনও কেন্দ্রের ভোট নিয়ে মামলা হয় সে ক্ষেত্রে সেখানকার ভিডিও এবং ছবি সংরক্ষণ করা হবে।

কমিশনের এই সিদ্ধান্তকে সন্দেহের চোখে দেখছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মামলা করতে হলে তা দেড় মাসের মধ্যে করতে হবে। তাছাড়া, ভোট প্রক্রিয়ার নানাপর্বে কমিশন যে সব ভিডিও এবং ছবি করে থাকে সেগুলি পর্যালোচনা করে অনেক অনিয়ম চিহ্নিত করা সম্ভব। নয়া নির্দেশিকায় সেই সুযোগ আর থাকছে না।

বিরোধী দলগুলির বক্তব্য, যত দিন গড়াচ্ছে কমিশন তাদের কাজকর্মের উপর নাগরিক নজরদারিতে ইতি টেনে দিচ্ছে। গত বছর ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধি সংশোধন করে ভোটের পর ভিডিও এবং ছবি দেখার সুযোগ কেড়ে নিয়েছে।

ভোট সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ নিয়ে কমিশন গত বছর ২৪ সেপ্টেম্বর এক নির্দেশিকা জারি করেছিল। তাতে বলা হয়েছিল ভিডিও, ছবি-সহ অন্যান্য নথিপত্র তিন মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। তাতে ভোটের দিন ঘোষণা অর্থাৎ আদর্শ আচরণ বিধি চালুর দিন থেকে মনোনয়ন পেশ পর্যন্ত সময়ের নথি তিন মাস সংরক্ষণের কথা বলা হয়। মনোনয়ন থেকে গণনা ও ফল প্রকাশ পর্যন্ত সময়ের নথি সংরক্ষণ করা হবে এক বছর। সবটাই কমিয়ে ৪৫দিন করে দেওয়া হল।


```