Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রদত্ত ভোটের থেকে গণনায় ৬ লাখের ফারাক, ২৪-এর ফল বিভ্রাটের ব্যাখ্যা দিতে পারছে না কমিশন

ভোট চলাকালে বিরোধীরা হিসাবের গোলমাল নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল। বেশ কয়েক দফায় দেখা যায়, যত ভোট পড়েছে বলে রাজনৈতিক দলগুলি দিনের শেষে হিসাব দিয়েছে, কমিশনের পরিসংখ্যান তার থেকে বেশি ছিল। বিজেপিকে জেতাতে এই কৌশল বলে অভিযোগ করে বিরোধীরা।

প্রদত্ত ভোটের থেকে গণনায় ৬ লাখের ফারাক, ২৪-এর ফল বিভ্রাটের ব্যাখ্যা দিতে পারছে না কমিশন

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 July 2024 10:19

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর লোকসভা ভোট শুরুর গোড়া থেকেই প্রদত্ত ভোটের সংখ্যা এবং শতাংশের হিসাব দেওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের দশ দিন পর প্রদত্ত ভোটের হার জানিয়েছিল তারা। সব বিরোধী দল আপত্তি তুলেছিল কমিশনের ভূমিকায়। প্রদত্ত ভোট নিয়ে রাজনৈতিক দলের হিসাবের সঙ্গে কমিশনের পরিসংখ্যান মিলছিল না। 

এবার ভোট পর্যবেক্ষক সংস্থা  অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যটিক রিফরমস বা এডিয়ার বিস্তারিত খবর নিয়ে জানাচ্ছে, লোকসভা ভোটে যত ভোট পড়েছিল বলে কমিশন জানিয়েছিল, গণনার সময় দেখা যায় প্রায় ছয় লাখ ভোট কম। ছয় লাখ ভোট ইভিএম থেকে কীভাবে উধাও হয়ে গেল তার কোনও সদুত্তর দিতে পারছে না নির্বাচন কমিশন, জানিয়েছেন এডিআর কর্তা জগদীপ ছোক্কর। 

ভোট চলাকালে বিরোধীরা হিসাবের গোলমাল নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল। বেশ কয়েক দফায় দেখা যায়, যত ভোট পড়েছে বলে রাজনৈতিক দলগুলি দিনের শেষে হিসাব দিয়েছে, কমিশনের পরিসংখ্যান তার থেকে বেশি ছিল। বিজেপিকে জেতাতে এই কৌশল বলে অভিযোগ করে বিরোধীরা।

এই বিভ্রান্তি নিয়ে উত্তর প্রদেশের ছবি খুবই বিস্ময়কর। সেখানে ৮০টি আসনের সব ক'টিতেই প্রদত্ত ভোটের সঙ্গে গণনার ফল মেলেনি। সারা দেশেও একই চিত্র। ৫৪৩ আসনের মধ্যে ৫৩৮'টির হিসাব মেলেনি। এরমধ্যে ৩৬২টি আসনে গণনায় দেখা যায় পাঁচ লাখ ৫৪ হাজার ৫৯৮ ভোট কম। ১৭৬টি আসনে ৩৫ হাজার ৯৮ ভোট কম গোনা হয়। 

হিসাবের এই গোলমালে ফলাফলের হেরফের হত কিনা সেই বিষয়ে এডিআর কিছু জানায়নি। তারা এই বিষয়ে কমিশনের ব্যাখ্যা তলব করেছিল। কিন্তু কমিশন নীরব বলে জানিয়েছে এডিআর কর্তৃপক্ষ।


```