Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

পোষা কুকুরের আক্রমণে মারা গেলেন ৯০ বছরের বৃদ্ধা, 'আমার কুকুর ফেরত দিন' পুরসভায় দাবি নাতির

উত্তরপ্রদেশের কানপুরে নিজের পোষ্য জার্মান শেফার্ড কুকুরের আক্রমণে মৃত্যু হল ৯০ বছরের এক বৃদ্ধার। ঘটনার পর কুকুরটিকে নিয়ে যায় পুরসভা।

পোষা কুকুরের আক্রমণে মারা গেলেন ৯০ বছরের বৃদ্ধা, 'আমার কুকুর ফেরত দিন' পুরসভায় দাবি নাতির

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 March 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে নিজের পোষ্য জার্মান শেফার্ড কুকুরের আক্রমণে মৃত্যু হল ৯০ বছরের এক বৃদ্ধার। ঘটনার পর কুকুরটিকে নিয়ে যায় পুরসভা। তবে কয়েকদিনের মধ্যেই কুকুর ফেরানোর আবেদন জানিয়েছেন বৃদ্ধার নাতি। তাঁর দাবি, কুকুর ছাড়া বাড়ির কেউ খেতে পারছেন না।  

১৪ মার্চ, হোলির দিন কানপুরের বিকাশ নগরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতার নাম মোহিনী ত্রিবেদী। তিনি তাঁর নাতি ধীরু প্রশান্ত ত্রিবেদী ও পুত্রবধূ কিরণের সঙ্গে থাকতেন। মোহিনীর ছেলে সঞ্জীব ত্রিবেদী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল। পোষ্য জার্মান শেফার্ডটি কয়েকদিন ধরেই খুব ক্ষুব্ধ ছিল। কুকুরকে সামলাতে গিয়ে ধীরু ও কিরণ দুজনেই আগেও একাধিকবার আহত হয়েছিলেন।  

হোলির দিন সন্ধ্যায় মোহিনী দেবী কুকুরটিকে খাওয়ানোর সময় আচমকা সেটি আক্রমণ করে। প্রচণ্ড হিংস্র হয়ে উঠে বৃদ্ধাকে কামড়ে ছিঁড়ে ফেলে কুকুরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুরসভাকে বিষয়টি জানান। রাতেই পুরসভা কর্মীরা এসে কুকুরটিকে ধরে নিয়ে যায়।  

এই ঘটনার পর মৃতার নাতি ধীরু প্রশান্ত ত্রিবেদী কানপুর পুরসভার কাছে আবেদন করেছেন কুকুরটি ফিরিয়ে দেওয়ার জন্য। তাঁর কথায়, "স্যার, দয়া করে আমার কুকুর ফিরিয়ে দিন। বাড়ির কেউ খেতে পারছে না। ভবিষ্যতে কোনও ঘটনা ঘটলে আমি সম্পূর্ণ দায়িত্ব নেব।"  

তবে পুরসভার পক্ষ থেকে এখনই কুকুর ফেরানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরসভার প্রাণী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডঃ আর কে নিরঞ্জন জানিয়েছেন, কুকুরটির আক্রমণাত্মক আচরণ নিয়ে অভিযোগ পাওয়ার পর সেটিকে আটক করা হয়েছে। ধীরু ত্রিবেদী কুকুর ফেরানোর আবেদন করলেও তা এখনো অনুমোদন করা হয়নি। "আমরা এখনও কুকুরটির আচরণ পর্যবেক্ষণ করছি," বলেছেন তিনি।  

কুকুরটির হিংস্র আচরণে আতঙ্কিত বিকাশ নগরের বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, এমন বিপজ্জনক কুকুরকে আবার কি বাড়িতে ফেরানো উচিত? পুরসভার প্রাণী দমন শাখার ইনচার্জ সুশীল সিং জানিয়েছেন, "আমরা যখন উদ্ধার করতে গিয়েছিলাম, কুকুরটি এতটাই হিংস্র ছিল যে বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। বৃদ্ধার দেহ তখনও ঘরের ভেতরেই ছিল।'

আরও বলেন, "অনেক চেষ্টা করে তাঁর পুত্রবধূ কোনওভাবে কুকুরটিকে নিয়ন্ত্রণ করলে আমরা মৃতদেহ উদ্ধার করি। যেহেতু পরিবার থেকে পুলিশের কাছে কোনও অভিযোগ জানানো হয়নি, তাই পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারেনি।" বর্তমানে কুকুরটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরসভা শীঘ্রই পরবর্তী সিদ্ধান্ত নেবে।


```