Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইকে করে এসে, ঘরে ঢুকে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী! সামনে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

পরশ রাই নামের ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন সেদিন। ঘরে ঢোকা মাত্র পিছন থেকে এসে দরজার ভিতর ঢুকে তাঁর ওপর গুলি চালায় ছয় দুষ্কৃতী।

বাইকে করে এসে, ঘরে ঢুকে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী! সামনে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 December 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: জমি নিয়ে অশান্তির জেরে পটনায় খুন ব্যবসায়ী। সামনে এল হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ। বৃহস্পতিবার ঘটনাটি হয় পটনার দানাপুর এলাকায়। 

পরশ রাই নামের ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন সেদিন। ঘরে ঢোকা মাত্র পিছন থেকে এসে দরজার ভিতর ঢুকে তাঁর ওপর গুলি চালায় ছয় দুষ্কৃতী। ঝাঁঝরা করে দেওয়া তাঁর দেহ। মনে করা হচ্ছে, বাইকে করে এসেছিল তারা। মাথায় হেলমেট থাকায় কারও পরিচয় পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি খুব সাধারণ ভাবেই কিছু বুঝতে না পেরে ঘরে ঢুকেছেন মাত্র। দরজায় পা রেখে পর্দা সরিয়েছেন, প্রথমে দু'জন এসে গুলি চালায়। তারপর আরও চারজন একে একে আসে। পিছন থেকে গুলি চালানো হয়, মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে ফের গুলি চালানো হয়। 

প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, পাঁচ রাউন্ড গুলি পা ও পিঠে চালানো হয়েছে। 

গুলি শরীর থেকে বের করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। জমি বিবাদের জেরেই খুন বলে জানিয়েছে পুলিশ। পরিবারেরই নয় জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে মৃতের ছেলে। তদন্ত চলছে। 


```