Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসপাতাল থেকে বেরিয়ে শিন্ডে-ফড়নবিশ ভার্চুয়াল বৈঠক, কী কথা হল?

শিন্ডে বলেন, আমি চেকআপের জন্য এসেছিলাম।

হাসপাতাল থেকে বেরিয়ে শিন্ডে-ফড়নবিশ ভার্চুয়াল বৈঠক, কী কথা হল?

শারীরিক চেকআপের পর বিকেলের দিকে একনাথ শিন্ডেকে ছেড়ে দেওয়া হয়।

শেষ আপডেট: 3 December 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের তদারকি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভার্চুয়ালি বৈঠক করলেন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে। সরকারিভাবে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষায় মঙ্গলবার বিকেলে বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সরকারি পদাধিকারীরাও ছিলেন। প্রসঙ্গত, এদিনই সকালে গলায় ভাইরাল সংক্রমণের কারণে ঠানের জুপিটার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিন্ডে। সেখানে শারীরিক চেকআপের পর বিকেলের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে সোজা তিনি মুম্বইয়ের সরকারি বাসভবনে চলে আসেন।

হাসপাতাল থেকে বেরিয়ে শিন্ডে বলেন, আমি চেকআপের জন্য এসেছিলাম। আমার শরীর এখন বালো আছে। এক ডাক্তার জানান, শিন্ডের গলায় ভাইরাল সংক্রমণ হয়েছে। যার জেরে জ্বর আছে। এবং দুর্বল রয়েছেন কিছুটা। এদিনই বিজেপি, শিবসেনা ও এনসিপি জোটের নেতারা মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে যান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার ঠিক আগের মুহূর্তে 'অসুস্থ' বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এদিন ঠানের জুপিটার হাসপাতালে ভর্তি হন। মহারাষ্ট্রে সরকার গঠনের জটিলতার মধ্যেই একনাথ শিন্ডে জয়ী মহায়ুতি জোটের বৈঠক ভেস্তে দিয়ে সাতারায় দেশের বাড়িতে চলে গিয়েছিলেন শিন্ডে। সেখানেই কয়েকদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালের পর পুনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

জুপিটার হাসপাতাল সূত্র জানিয়েছে, শিন্ডের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। প্রসঙ্গত, আগের দিন ভেস্তে যাওয়া মহায়ুতির মুখ্যমন্ত্রী মুখ বাছাইয়ের জরুরি বৈঠক এদিন বসার কথা ছিল। এই অবস্থায় জোটের অন্যতম শরিক শিন্ডে নিজে হাসপাতালে ভর্তি হওয়ায় বৈঠকের ভবিষ্যৎ অথই জলে পড়ে যায়।

উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্র নবনির্বাচিত মহায়ুতি জোট সরকারের শপথ নেওয়ার কথা। সেই প্রস্তুতি জোর কদমে চলছে। কিন্তু, সেইসব প্রস্তুতিতে জল ঢেলে এবং একইসঙ্গে সমস্ত জল্পনায় জল পড়ে যায় শিন্ডের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায়। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিদায়ী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের হালহকিকত সম্পর্কে ফোনে খোঁজখবর নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপি নেতা অজিত পাওয়ার।


```