
অটলবিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক।
শেষ আপডেট: 26 December 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের বিজেপি বিধায়কের মাথায় ডিম ছুড়ে মারা হল। অভিযোগের তির কংগ্রেসের দিকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মুনিরত্নর মাথায় বুধবার ভিড়ের মধ্য থেকে উড়ে এসে পড়ল ডিম। বেঙ্গালুরুতে ঘটা এই ঘটনায় শাসক-বিরোধীতে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিধায়ক। লক্ষ্মীদেবী নগর এলাকার ওই ঘটনায় হইচই পড়ে গিয়েছে।
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, কংগ্রেস কর্মীরা প্রাক্তন মন্ত্রীর দিকে ডিম ছুড়ে মারে। ডিম ছুড়ে মারার দৃশ্যটি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে নানা মুনি নানা মতপোষণ করেছেন। বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, তখনই আচমকা তাঁর মাথায় উড়ন্ত ডিম এসে পড়ে।
A group of miscreants threw eggs at #BJP MLA #Munirathna during a BJP programme of celebrating the birth anniversary of #Vajpayee in #Bengaluru.
— Hate Detector ???? (@HateDetectors) December 25, 2024
Police have detained 3 persons in connection with the incident.
MLA #Muniratna alleges #Congress workers attacked him.
The… pic.twitter.com/0SliHapHr6
বিধায়কের অভিযোগ, ডিম মাথায় এসে ভাঙার পরই তাঁর মাথায় জ্বলুনি হতে শুরু করে। তাঁকে ৭ কিমি দূরে মল্লেশ্বরমের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, মধ্যরাত পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। ডাক্তাররা জানিয়েছেন, কিছুই হয়নি। কোনও ক্ষতচিহ্ন দেখা যায়নি।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। উল্লেখ্য, এক মহিলাকে ধর্ষণ ও অন্তরঙ্গতার অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার হন বিধায়ক। জামিনে মুক্তির পর এটাই ছিল তাঁর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে যোগদান।