Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরবিন্দ কেজরিওয়াল দুই ঘনিষ্ঠ মন্ত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজের নাম করেছেন, দাবি ইডির

এই মামলার অপর অভিযুক্ত বিজয় নায়ার, যিনি মুখ্যমন্ত্রীরও অত্যন্ত কাছের মানুষ ছিলেন, তিনি সোজাসুজি আতিশীকে রিপোর্ট করতেন।

অরবিন্দ কেজরিওয়াল দুই ঘনিষ্ঠ মন্ত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজের নাম করেছেন, দাবি ইডির

ফাইল ছবি

শেষ আপডেট: 1 April 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: আবগারি দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের সময় দুই ঘনিষ্ঠ মন্ত্রী আতিশী ও সৌরভ ভরদ্বাজের নাম জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে এমনই দাবি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলার অপর অভিযুক্ত বিজয় নায়ার, যিনি মুখ্যমন্ত্রীরও অত্যন্ত কাছের মানুষ ছিলেন, তিনি সোজাসুজি আতিশীকে রিপোর্ট করতেন। এমনটাই নাকি তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদে বলেছেন কেজরি।

 এজেন্সির দাবি, কেজরিওয়াল জিজ্ঞাসাবাদে সৌরভ ভরদ্বাজের নামও করেছেন। প্রসঙ্গত, বিজয় নায়ার আম আদমি পার্টির প্রচার সেলের প্রধান ছিলেন। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু এদিন কেজরিওয়ালকে হেফাজতে রাখার আবেদন না করলেও তিনি আতিশী ও সৌরভ ভরদ্বাজের নাম করেছেন একথা তুলে ধরেন।

 যদিও এজেন্সি বলেছে, রাজসাক্ষী হওয়ার আগে পর্যন্ত নায়ার মূল অভিযুক্ত ছিলেন, তিনি এই মামলার অন্য অভিযুক্তদের সঙ্গে কেন নিদেনপক্ষে বার দশেক সাক্ষাৎ করেছিলেন, তার ব্যাখ্যা দিতে পারেননি মুখ্যমন্ত্রী। এই প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ জানায় আদালতে ইডি। এদিন হেফাজতে না চাইলেও ভবিষ্যতে কেজরিওয়ালকে ফের হেফাজতে চাওয়া হতে পারে বলেও ইডির তরফে এএসজি আদালতে জানান।

 এএসজি বলেন, জিজ্ঞাসাবাদে কেজরিওয়াল বলেছেন, বিজয় নায়ার আমার কাছে নয়, আতিশীর কাছে রিপোর্ট করতেন। নায়ার কেজরিওয়ালের অত্যন্ত কাছের লোক। তিনি সৌরভ ভরদ্বাজের সঙ্গেও যোগাযোগ রাখতেন। এএসজি আরও বলেন, মনে রাখতে হবে, বিজয় নায়ার আপের অল্প সময়ের স্বেচ্ছাসেবক ছিলেন না। তিনি দলের মিডিয়া সেলের প্রধান ছিলেন। তিনি গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রীর শুধু কাছের লোক ছিলেন তাই নয়, তাঁর বিভিন্ন কাজও করে দিতেন।

 কিন্তু, এসব প্রশ্নের জবাব দিতে চাইছেন কেজরিওয়াল যাকে অসহযোগিতামূলক ব্যবহার বলে মনে করছে তদন্তকারী সংস্থা। আদালতে বলেন সরকারি কৌঁসুলি। এছাড়াও কেজরিওয়াল ওনার ডিজিটাল ডিভাইসের পাসওয়ার্ড দিতে চাইছেন না। উনি ফোনও দিচ্ছেন না। বিভিন্ন প্রশ্নের পাশ কাটানো মন্তব্য করছেন। কোনওভাবেই সহযোগিতা করছেন না, আদালতে অভিযোগ তোলে ইডি।


```