Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মদকাণ্ডে আপ সাংসদ সঞ্জয় সিংহের বাড়িতে ইডি হানা, তল্লাশিতে বিশাল বাহিনী

মদকাণ্ডে আপ সাংসদ সঞ্জয় সিংহের বাড়িতে ইডি হানা, তল্লাশিতে বিশাল বাহিনী

শেষ আপডেট: 4 October 2023 12:47

দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহের দিল্লির বাড়িতে বুধবার তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বিরাট এক দল সাত সকালে সাংসদের বাড়িতে হানা দেয়।

ইডি সূত্রে খবর, দিল্লির আবগারি বা মদের লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির মামলায় চার্জশিটে নাম আছে আপ সাংসদের। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হচ্ছে। যদিও আপ সাংসদ আগে দাবি করেছিলেন, চার্জশিটে সাক্ষী হিসাবে তাঁর নাম যুক্ত করেছেন তদন্তকারীরা। এফআইআরে তাঁর নাম নেই। কিন্তু বুধবারের অভিযান সম্পর্কে ইডির দাবি, তারা মদ দুর্নীতিতে সাংসদের যুক্ত থাকার কিছু সূত্র পেয়েছেন। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

এই দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়া বর্তমানে জেলে। ওই মামলায় ধৃত ব্যবসায়ী দীনেশ অরোরা সিবিআই ও ইডির জেরায় দাবি করেন, মণীশের সঙ্গে তাঁকে আলাপ করিয়ে দিয়েছিলেন সঞ্জয়। তবে ইডির চার্জশিটে নাম থাকলেও সঞ্জয়কে তদন্তকারীরা কখনও তলব করেননি। লিখিতভাবেও তাঁর বক্তব্য জানতে পারেননি। আবার চার্জশিটের বক্তব্য সম্পর্কে সঞ্জয় প্রকাশ্যে কোনও মন্তব্য এড়িয়ে যান। ইডির অভিযোগ খণ্ডন করেননি তিনি। 

প্রসঙ্গত, ২০২১-এ দিল্লি সরকারের নয়া আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ প্রথমে তোলে কংগ্রেস। পরে একই অভিযোগ করে দিল্লির উপরাজ্যপালের কাছে সিবিআই তদন্ত দাবি করে বিজেপি। 

অভিযোগ, নতুন আবগারি নীতিতে মদ ব্যবসায়ীদের ১২ শতাংশ বাড়তি লাভের ব্যবস্থা করে দিয়েছে আপ সরকার। বিনিময়ে ব্যবসায়ীরা বিপুল টাকা কমিশন বাবদ আপের পার্টি তহবিলে ঢালে। সেই টাকাই গুজরাত ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে খরচ করেছে আপ। এই লেনদেনের তদন্তেই যুক্ত হয় ইডি।


```