Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে হেমন্ত সরেনের বাড়িতে ইডি, গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা দলের

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের দিল্লির বাড়িতে সোমবার সকালে আচমকা হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী সরেন এখন তাঁর দিল্লির বাড়িতে রয়েছেন। তাঁর দলের আশঙ্কা সোমবার জেএমএম নেতাকে গ্রেফতার করতে পারে ইডি। 

দিল্লিতে হেমন্ত সরেনের বাড়িতে ইডি, গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা দলের

শেষ আপডেট: 29 January 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের দিল্লির বাড়িতে সোমবার সকালে আচমকা হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী সরেন এখন তাঁর দিল্লির বাড়িতে রয়েছেন। তাঁর দলের আশঙ্কা সোমবার জেএমএম নেতাকে গ্রেফতার করতে পারে ইডি। 

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই এবং ইডি যৌথ তদন্ত চালাচ্ছে। ইডি ওই মামলায় বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছে। 

এই মামলায় তদন্তের জন্য সরেনকে একাধিকবার তলব করা হয়। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের মতো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও ইডির নোটিশ এড়িয়ে যাচ্ছিলেন।

শেষে এ মাসের গোড়ায় ইডির তদন্তকারীরা সরেনের রাঁচির মুখ্যমন্ত্রী আবাসে গিয়ে তাঁকে প্রায় সাত ঘন্টা জেরা করে। 

সেই জেরার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফের তলব করে ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, তারা মুখ্যমন্ত্রীকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে জেরা করতে আগ্রহী। জবাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানান, মুখ্যমন্ত্রী তাঁর সুবিধাজনক দিনে তদন্তকারীদের মুখোমুখি হবেন। জবাবে ইডি ফের চিঠি দিয়ে বলে প্রয়োজনে তারা মুখ্যমন্ত্রীর আবাসে গিয়ে কথা বলতে রাজি। সেই চিঠির কোন জবাব সরেন দেননি।

শনিবার সন্ধ্যার বিমানে তিনি দিল্লি পৌঁছান। সোমবার সকালে ইডির গোয়েন্দারা সরেনের দক্ষিণ দিল্লির শান্তিনিকেতন আবাসনের ফ্ল্যাটে হানা দেয়। জানা গিয়েছে, ওই আবাসন ঘিরে রেখেছে আধা সেনার দল।

সরেনকে ফেরা জেরা করা নিয়ে তাঁর দলের আশঙ্কা লোকসভা ভোটের আগে চাপ তৈরির কৌশল হিসেবে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরেনের দলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা মামলায় মুখ্যমন্ত্রীকে ফাঁসানো হচ্ছে।


```