Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আপের আর এক নেতাকে ইডির নোটিস, ফের জামিনের আর্জি খারিজ সিসোদিয়ার

আম আদমি পার্টির আরও এক নেতাকে নোটিস ধরালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

আপের আর এক নেতাকে ইডির নোটিস, ফের জামিনের আর্জি খারিজ সিসোদিয়ার

আমানুল্লাহ খান এবং অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 6 April 2024 12:29

দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির আরও এক নেতাকে নোটিস ধরালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নেতার নাম আমানুল্লাহ খান। তিনি আপের দিল্লির বিধায়ক। তাঁর বিরুদ্ধে অবশ্য মদকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ নেই। তাঁকে নোটিস পাঠানো হয়েছে দিল্লির ওয়াকফ বোর্ডের নিয়োগে কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে। 

ইডির বক্তব্য, বিধায়ক খান একাধিকবার নোটিস উপেক্ষা করেছেন। এবার তাঁকে অন্তিম নোটিস দেওয়া হল। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। খুব শিগগির সেই মামলার শুনানি শুরু হবে দিল্লির স্পেশাল সিবিআই কোর্টে। তার আগে বিধায়ককে আরও এক দফা জেরা করতে চান ইডি আধিকারিকেরা। 

এদিকে মদকাণ্ডে জেলবন্দি দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া শনিবারও জামিন পেলেন না। তাঁর জামিনের আবেদনের ফের শুনানি হবে ১৮ এপ্রিল। এর আগে নয়বার মণীশের জামিনের আবেদন খারিজ হয়েছে। 

যদিও শুক্রবার সকালে তিনি আশা প্রকাশ করেছিলেন খুব শিগগির জেল থেকে ছাড়া পাবেন। শুক্রবার দিল্লিবাসীর উদ্দেশে জেল থেকে লেখা খোলা চিঠিতে সিসোদিয়া মন্ত্রী হিসেবে তাঁর কাজের খতিয়ান তুলে ধরে বলেছিলেন, খুব শিগগির আবার তিনি মানুষের সেবা করতে চান।

 প্রসঙ্গত শুক্রবারই জেল থেকে ছাড়া পেয়েছেন মদকাণ্ডে ধৃত আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, সঞ্জয়ের জামিনকে মদকাণ্ডে ধৃত বাকি অভিযুক্তরা দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারবেন না।


```