Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিবিসি-ইন্ডিয়া ও সংস্থার ৩ কর্তাকে জরিমানা করল ইডি, কর ফাঁকির অভিযোগে পদক্ষেপ

আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান বিবিসি-ইন্ডিয়াকে (BBC-INDIA) প্রায় সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।

বিবিসি-ইন্ডিয়া ও সংস্থার ৩ কর্তাকে জরিমানা করল ইডি, কর ফাঁকির অভিযোগে পদক্ষেপ

বিবিসি-ইন্ডিয়া।

শেষ আপডেট: 22 February 2025 10:31

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মিডিয়া প্রতিষ্ঠান বিবিসি-ইন্ডিয়াকে (BBC-INDIA) প্রায় সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সংস্থার তিন কর্তাকেও (Company director) প্রায় দেড় কোটি টাকা জরিমানা মেটাতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আয়কর (income tax) ফাঁকির অভিযোগে ২০২৩-এ তদন্ত শুরু করেছিল আয়কর দফতর তদন্ত শুরু করে ইডি। 

আয়কর দফতরের তদন্ত ঘিরে তুমুল হইচই হয় দেশে। এমন সময় বিবিসি-ইন্ডিয়ার অফিসে আয়কর অভিযান শুরু হয় যখন গুজরাত দাঙ্গায় (Gujrat riot) নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভূমিকা নিয়ে বিবিসির তথ্যচিত্র (documentary) নিয়ে গোটা দেশে বিতর্ক চলছিল। 'ইন্ডিয়া: দ্য মোদী কয়েশ্চেন' (India: The Modi question) শীর্ষক তথ্যচিত্রে বলা হয়, ২০০২-এ গুজরাত দাঙ্গার সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী পরোক্ষে হিংসায় মদত দিয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে আগেই দাঙ্গার সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ নসাৎ করে দিয়েছে। মোদী সরকার বিবিসি'র ওই তথ্যচিত্র ভারতে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে।

আয়কর অভিযানে বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ অবশ্য সংস্থা নসাৎ করতে পারেনি। গত বছরই বিবিসি অভিযোগ মেনে নিয়ে আয়কর মিটিয়ে দিয়েছে। সমান্তরাল তদন্ত শেষে ইডির দাবি ওই সংস্থা বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন(FEMA) লঙ্ঘন করেছে। সেই কারণে জরিমানা করেছে ওই কেন্দ্রীয় সংস্থা। 

বিবিসি-ইন্ডিয়া ২০০৪ সালে তৈরি একটি কোম্পানি। মূল বিবিসি'র বাইরে এই পৃথক কোম্পানি তৈরি করা হয়েছিল ভারতে ব্যবসা বাড়াতে।


```