Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটি টাকার বেশি বেআইনি লেনদেন! কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে মামলা ইডির

অভিযোগ করা হয়েছে, বীণার সংস্থায় ভিন্ন দুটি কোম্পানি থেকে বেআইনি অর্থ ঢুকেছে। সেই প্রেক্ষিতেই এই মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। 

কোটি টাকার বেশি বেআইনি লেনদেন! কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে মামলা ইডির

বীণা বিজয়ন এবং পিনারাই বিজয়ন - ফাইল চিত্র

শেষ আপডেট: 27 March 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীণার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা রুজু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাঁর একটি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে। অভিযোগ করা হয়েছে, বীণার সংস্থায় ভিন্ন দুটি কোম্পানি থেকে বেআইনি অর্থ ঢুকেছে। সেই প্রেক্ষিতেই এই মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। 

২০২৩ সালে এই বিষয়টি প্রথমবার সামনে এসেছিল। কেরলের স্থানীয় সংবাদমাধ্যমে এই নিয়ে রিপোর্ট বের হয়। তারপর জাতীয় স্তরেও আলোচনা শুরু হয়েছিল এই ঘটনা নিয়ে। চলতি বছর জানুয়ারি মাসে গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দিয়েছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক। সেই নির্দেশের মাস দুয়েক পর মামলা রুজু করল ইডি। 

ঠিক কী অভিযোগ রয়েছে পিনারাই কন্যার বিরুদ্ধে? কোচির দুটি সংস্থা কোচি মিনারেলস এবং রুটাইল লিমিটেডে সফটঅয়্যার ডেভেলপমেন্টের কাজ করার কথা ছিল বীণার সংস্থার। কিন্তু ইডির দাবি, ওই দুই সংস্থা এবং বীণার সংস্থার মধ্যে প্রায় ১.৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল ওই সময়ে। কিন্তু কোনও কাজই হয়নি। অভিযোগ, কাজের নামে বেআইনি অর্থ লেনদেন করা হয়েছিল। 

দু'দিন আগে উত্তর কেরলের মাল্লাপুরমে দলের 'দেশ বাঁচাও' সমাবেশে 'ভারতমাতা কী জয়' স্লোগান প্রসঙ্গে একটি মন্তব্য করেছিলেন পিনারাই বিজয়ন। ওই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে বিজেপি। কেরলের মুখ্যমন্ত্রীর ভাষণের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছে তারা। এই আবহে এখন তাঁর মেয়ের বিরুদ্ধে ইডির মামলা রুজু হয়েছে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে কেরলের শাসক দল যে চাপে পড়ল তা বলাই যায়।  


```