Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নজিরবিহীন: চার্জশিটে অভিযুক্ত আপ, ইডির দাবি, মদ কেলেঙ্কারির ৪৫ কোটি পেয়েছে

দিল্লির মদকাণ্ডে রাজধানীর রাউস অ্যাভিনিউ কোর্টে পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

নজিরবিহীন: চার্জশিটে অভিযুক্ত আপ, ইডির দাবি, মদ কেলেঙ্কারির ৪৫ কোটি পেয়েছে

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 10 July 2024 17:47

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মদকাণ্ডে রাজধানীর রাউস অ্যাভিনিউ কোর্টে পূর্ণাঙ্গ চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাতে ৩৭ ও ৩৮ নম্বর আসামি হিসাবে নাম রয়েছে যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির। ভারতে কোনও রাজনৈতিক দলের দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ার নজির নেই। এই প্রথম রাজনৈতিক দলের তহবিলে ঘুষের টাকা জমা হওয়া নিয়ে আদালতে চার্জশিট জমা পড়েছে। 

ইডি চার্জশিটে বলেছে, জমা হওয়া অর্থের মধ্যে ২৫ কোটি আম আদমি পার্টি ২০২২-এ গোয়ার বিধানসভা ভোটে খরচ করে। ইডির দাবি, সবই দলের সুপ্রিমো  কেজরিওয়ালের জ্ঞ্যাতসারে হয়েছে। 

কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে নানা তথ্য দিয়ে দাবি করেছে, দিল্লির মুখ্যমন্ত্রীই গোটা দুনীতির মাস্টারমাইন্ড ছিলেন। ধৃত মদ ব্যবসায়ী বিজয় নায়ারের পরামর্শ মতো  মদনীতি তৈরি হয়। ওই ব্যবসায়ী নিয়মিত কেজরিওয়ালের সঙ্গেও যোগাযোগ রেখে চলতেন।

এই মামলায় দুই অভিযুত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বর্তমানে তিহাড় জেলে বন্দি। কেজরিওয়ালকে আর এক তদন্তকারী সংস্থা সিবিআই-ও গ্রেফতার করেছে। বুধবার ইডি চার্জশিট জমা করায় দিল্লির মুখ্যমন্ত্রীর মুক্তি পাওয়া আরও কঠিন হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে।


```