Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে তিন, হরিয়ানায় একদফায় ভোট, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু, ফল ৪ অক্টোবর

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে।

জম্মু-কাশ্মীরে তিন, হরিয়ানায় একদফায় ভোট, ১৮ সেপ্টেম্বর থেকে শুরু, ফল ৪ অক্টোবর

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

শেষ আপডেট: 16 August 2024 15:54

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে তিন দফায় ভোট হবে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ৪ অক্টোবর। হরিয়ানায় এক দফাতেই ভোট হবে। ১ অক্টোবর। হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন হবে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৭টি তফসিলি জাতি সংরক্ষিত। অন্যদিকে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরেও ৯০টি আসনে ভোট হতে চলেছে। যার মধ্যে ৭৩টি সাধারণ এবং ১৬টি সংরক্ষিত।

কাশ্মীর প্রসঙ্গে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, লোকসভা ভোটে আমরা দেখতে পেয়েছি বয়কট ও বুলেটকে হারিয়ে ব্যালটের জয় হয়েছে। ভোটে অংশগ্রহণের পরিমাণ ৩০ পয়েন্ট বেড়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার জানান, জম্মু-কাশ্মীরে ১৮ এবং ২৫ সেপ্টেম্বর ভোট হবে। ১০ বছর পর সেখানে ভোট হতে যাচ্ছে। শেষবার ভোট হয়েছিল ২০১৪ সালে। ২০১৯ বিধানসভা ভোটের আগে থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে।

রাজ্য বিধানসভার মোট আসন ১১৪। ২০১৯-এ রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর রাজ্যের আসন সংখ্যা সাতটি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে জম্মু এলাকায় আসন বেড়েছে ছয়টি। একটি বেড়েছে কাশ্মীর উপত্যকায়। যদিও খাতায় কলমে জম্মু কাশ্মীর এখন রাজ্য নয়। ২০১৯ এর ৫ অগাস্ট থেকে রাজ্যটি কেন্দ্র শাসিত এলাকা হিসাবে চিহ্নিত।

জম্মুতে ছয়টি আসন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে জোরালো আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, বিজেপির মুখ চেয়ে এটা করা হয়েছে। বিজেপির শক্তি জম্মুতে সীমাবদ্ধ। তাই ওই এলাকায় আসন বাড়িয়ে নিয়েছে কেন্দ্রের শাসক দল।

জম্মু-কাশ্মীরে মোট আসন সংখ্যা ১১৪টি হলেও ভোট গ্রহণ করা হবে ৯০টিতে। বাকি ২৪টি আসন রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের দখলে থাকা ওই এলাকা এদেশের অংশ বলে ভারতের দাবি। আয়তনের ভিত্তিতে গোড়া থেকেই সেখানে ২৪টি আসন রয়েছে। সেখানে ভোট হওয়ার প্রশ্ন ওঠে না। তবে মোদী সরকারের মন্ত্রীরা একাধিকবার ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারত পুনরুদ্ধার করবে।


```