
প্রতিকী সিসমোগ্রাফ - ফাইল চিত্র।
শেষ আপডেট: 21 March 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো: দফায় দফায় ভূমিকম্প দেশের নানা জায়গায়। কোথাও মধ্যরাতে, আবার কোথাও ভোররাতে। উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে তিন তিনবার ভূমিকম্প হয়েছে। কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে, মহারাষ্ট্রে বুধবার মাঝরাতে ভূমিকম্প হয়েছে। গতকাল রাত থেকে আজ ভোর অবধি চার ঘণ্টায় অন্তত তিনবার কেঁপেছে অরুণাচল। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
Earthquake of Magnitude:3.7, Occurred on 21-03-2024, 01:49:54 IST, Lat: 27.38 & Long: 92.77, Depth: 10 Km ,Location: West Kameng ,Arunachal Pradesh, India for more information Download the BhooKamp App https://t.co/yHYkOctZLL @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966… pic.twitter.com/OKn2O68b68
— National Center for Seismology (@NCS_Earthquake) March 20, 2024
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ পশ্চিম কামেংয়ে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় পূর্ব কামেংয়ে। ভোর ৩টে ৪০ মিনিটে কম্পনটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীর। তৃতীয় কম্পনটি হয় ভোর ৫টা ১৩মিনিট নাগাদ। এই কম্পনের তীব্রতা ছিল ৩.২, কম্পনস্থলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
Earthquake of Magnitude:3.4, Occurred on 21-03-2024, 03:40:12 IST, Lat: 27.46 & Long: 92.82, Depth: 5 Km ,Location: East Kameng, Arunachal Pradesh, India for more information Download the BhooKamp App https://t.co/dt9x4EJLjK @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966… pic.twitter.com/yxr3a4TBZ9
— National Center for Seismology (@NCS_Earthquake) March 20, 2024
Earthquake of Magnitude:3.2, Occurred on 21-03-2024, 05:13:29 IST, Lat: 27.46 & Long: 92.82, Depth: 5 Km ,Location: East Kameng, Arunachal Pradesh, India for more information Download the BhooKamp App https://t.co/gfQAe2BJE7 @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966… pic.twitter.com/gcSbPn1YDD
— National Center for Seismology (@NCS_Earthquake) March 20, 2024
কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আখড়া বালাপুর এলাকা। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।