Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠান্ডার চিকিৎসায় শিশুকে সিগারেট খাওয়ার পরামর্শ! উত্তরপ্রদেশে চিকিৎসকের বিরুদ্ধে শুরু তদন্ত

ঠান্ডার চিকিৎসায় শিশুকে সিগারেট খাওয়ার পরামর্শ! উত্তরপ্রদেশে চিকিৎসকের বিরুদ্ধে শুরু তদন্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 April 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের (Uttar Pradesh) জালাউনের কুঠাউন্ড এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর এবং নিন্দনীয় ঘটনা। পাঁচ-ছয় বছর বয়সি এক শিশুকে (5 year old child) সিগারেট (cigarette) খাওয়াতে উৎসাহ দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে (doctor) অভিযুক্ত করা হয়েছে। এদিকে ওই চিকিৎসক সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত। একটি ভিডিওতে ধরা পড়েছে পুরো ঘটনাটি। ফলে সোশ্যাল মিডিয়ায় এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন নেটনাগরিকরা।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সুরেশ চন্দ্র। তিনি কুঠাউন্ডের সেন্ট্রাল হেলথ সেন্টারের দায়িত্বে ছিলেন।

ঠিক কী ঘটেছিল? অভিযোগ, ঠান্ডা লেগেছে বলে চিকিৎসার জন্য এক ব্যক্তি তাঁর ছোট ছেলেকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যান। তখনই ওই চিকিৎসক শিশুটিকে একটি সিগারেট মুখে দিতে বলেন। নিজে সেটি জ্বালিয়ে তাকে বারবার টানও (smoke) দিতে বলেন।

বুধবার ঘটে ওই ঘটনাটি। অস্বাভাবিক ও নিন্দনীয় ওই ভিডিও সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল (viral video) হয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ব্যাপক ঝড় ওঠে এই নিয়ে। ঘটনাটি সামনে আসার পর ২৮ মার্চ জেলার চিফ মেডিক্যাল অফিসার ওই ঘটনার তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে অভিযুক্ত ওই চিকিৎসককে স্থানান্তরিত করে পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।

তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত চিফ মেডিক্যাল অফিসারের হাতে। নির্দেশ অনুযায়ী, তিনি বিশদে পুরো ঘটনার একটি রিপোর্ট তৈরি করে তা রাজ্য সরকারের কাছে জমা দেবেন।

জেলার চিফ মেডিক্যাল অফিসারের কথায়, ‘জেলার অভ্যন্তরে এই ধরনের আচরণ একেবারেই বরদাস্ত করা হবে না। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং ভবিষ্যতে যাতে এমন আর না ঘটে, সেই জন্য কড়া নির্দেশ জারি করা হয়েছে।’


```