Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মদ খেয়ে এসি চালিয়ে গাড়িতেই ঘুম! চরম পরিণতি চালকের

রাস্তার এক ধারে দাঁড় করিয়ে তার ভিতরেই ঘুমিয়ে পড়েছিল যুবক।

মদ খেয়ে এসি চালিয়ে গাড়িতেই ঘুম! চরম পরিণতি চালকের

গাড়িতে মৃত্যু হল চালকের

শেষ আপডেট: 18 June 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: মদ খেয়ে একটু এসির হাওয়ায় শুতে চেয়েছিল সে। তাই মালিকের গাড়িটা রাস্তার এক ধারে দাঁড় করিয়ে তার ভিতরেই ঘুমিয়ে পড়েছিল চালক। তবে খানিকক্ষণের বিলাসিতা যে চরম পরিণতি ডেকে আনবে তাঁর জীবনে, সেটা কল্পনাও করা যায়নি। গাড়ির ভিতরেই মৃত্যু হল ওই চালকের। ঘটনায় শোরগোল গাজিয়াবাদে। 

স্থানীয় সূত্রে খবর, গাজিয়াবাদের প্রহ্লাদ গড় এলাকার এক ট্রাফিক সিগন্যালের পাশে রাখা একটি গাড়ি থেকে ওই চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। গাড়ির মালিক সকালে এসে গাড়ির জানলায় অনেকবার নক করেছিলেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। এরপরই তিনি পুলিশকে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির কাচ ভেঙে ওই চালকের নিথর দেহ উদ্ধার করে। ওই যুবকের নাম কাল্লু দুবে বলে জানা গেছে। 

কীভাবে মৃত্যু ঘটল ওই চালকের? পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় গাড়িতে ঢুকে এসি চালিয়েই কাল্লু ঘুমিয়ে পড়েছিলেন। তবে একসময় এসি চলতে চলতে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেলে তা বন্ধ হয়ে যায়। এরপরই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে গাড়িতে সিএনজি-র অপশন ছিল। পুলিশ মনে করছে, চালক এতটাই মদ খেয়ে ছিলেন যে এসি বন্ধ হয়ে যাওয়ার পর উঠে গাড়ির জানলা খোলারও ক্ষমতা ছিল না। 

গাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, সকাল ৭টা থেকে কাল্লুকে ফোন করছিলেন তিনি কারণ তাঁর গাড়ির বুকিং ছিল। কিন্তু সে ফোন না ধরায় সেই বুকিং বাতিল করতে হয়। পরে তিনি বাড়ির পাশের এক মদের দোকানের সামনে তাঁর গাড়ি পার্ক করা অবস্থায় দেখেন। গাড়ির সামনে গিয়ে বেশ কয়েকবার তিনি চালককে ডাকেন, কাচে নকও করেন। কিন্তু কোনও সাড়া পাননি। পরে পুলিশ ডাকেন। 

পুলিশ এসে কাল্লুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গাড়ির মালিক এও জানিয়েছেন, কাল্লু বিগত ৩ বছর ধরে তাঁর গাড়ির চালক ছিলেন। তাঁর একটি ৬ বছরের ছেলে আছে, তবে কাল্লুর স্ত্রী ৮ বছর আগেই মারা গেছে।  


```