
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 23 December 2024 09:55
দ্য ওয়াল ব্যুরো: পুণেতে তিনজনকে পিষে দিল ডাম্পার। তাঁরা ফুটপাতে শুয়েলেন। ঘুমের মধ্যেই প্রাণ গেল দুই শিশু-সহ এক ব্যক্তির।
ঘটনাটি পুণের ওয়াঘলি এলাকার। সোমবার রাত ১২.৩০ নাগাদ ফুটপাতে ঘুমাচ্ছিলেন তিনজন। বিশাল পাওয়ার (২২), বৈভবী পাওয়ার (১) ও বৈভব পাওয়ার (২)। তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। জখম একাধিক। তাদের সাসু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, কেশনন্দ ফাতা এলাকায় অনেকেই রাস্তায় ঘুমোন। সোমবারও সেভাবেই কয়েকজন ফুটপাতে ঘুমোচ্ছিলেন। একটি ডম্পার ট্রাক তাঁদের পিষে দেয়।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে আটক করা হয়েছে। উপযুক্ত পদক্ষেপ করা হবে।
স্থানীয়রা সংবাদ মাধ্য়মকে জানিয়েছে, মৃত ও জখমদের প্রত্যেকেই শ্রমিক শ্রেণির লোকজন। তাঁরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে রবিবারই পুণেতে এসেছিলেন।