Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের সঙ্গে দেখা করার স্বপ্ন, অপহরণের নাটক তিনকন্যার

সেদেশে গিয়ে তাদের প্রিয় বিটিএস পপ ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টায় ছিল।

কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের সঙ্গে দেখা করার স্বপ্ন, অপহরণের নাটক তিনকন্যার

কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস।

শেষ আপডেট: 30 December 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার পপ গানের প্রখ্যাত বিটিএস ব্যান্ড-এর তারকাদের সঙ্গে দেখা করার জন্য অপহরণের ছক তিন নাবালিকার। এমনই চোখ কপালে তোলা ঘটনা প্রকাশ্যে এল। মহারাষ্ট্রের তিন নাবালিকা নিজেরাই নিজেদের অপহরণের ছক কষে দক্ষিণ কোরিয়া যাওয়ার মতলব আঁটে। কারণ মুক্তিপণ আদায় করে তারা সেদেশে গিয়ে তাদের প্রিয় বিটিএস পপ ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা করার চেষ্টায় ছিল। সোমবার পুলিশ এই রহস্য ফাঁস করেছে।

১১ থেকে ১৩ বছরের মধ্যে তিন নাবালিকার বাড়ি মহারাষ্ট্রের ধারাশিব জেলায়। তারা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য পুনের উদ্দেশে রওনা দেয়। পথে তাদের অপহরণ করা হয়েছে এমন নাটক তৈরি করার ফন্দি আঁটে তিন বান্ধবী। কিন্তু, পুলিশ দ্রুততার সঙ্গে তাদের অবস্থান জানতে পেরে পাকড়াও করে ফেলে।

পুলিশ সূত্র জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর তারা একটি বার্তা পায় যে, তিন নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওমেরগা তালুকের একটি স্কুলে তারা পড়ত। স্কুল ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়। পুলিশ ওই ফোন ট্রাক করে জানতে পারে, পুনেগামী একটি রাজ্য পরিবহণের বাস থেকে কোনও এক মহিলা ফোনটি করেছিলেন।

পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে সোলাপুর জেলার মোহল এলাকায় বাসটিকে থামায় পুলিশ। বাসস্ট্যান্ডের এক দোকানদারের কাছ থেকে তিন নাবালিকার খোঁজ পায় পুলিশ। তখন বাস থেকে ওই তিনকন্যাকে নামিয়ে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ গোটা বিষয়টি জানতে পারে।

পুলিশকে তিনকন্যা জানিয়েছে, তারা পুনে যাচ্ছিল কাজের খোঁজে। কাজ করে তারা দক্ষিণ কোরিয়া যাওয়ার টাকা জমানোর ইচ্ছায় ছিল। প্রকৃতপক্ষে তাদের স্বপ্ন ছিল সেদেশে গিয়ে বিশ্ববিখ্যাত কে-পপ গ্রুপ বিটিএসের সদস্যদের সঙ্গে দেখা করবে। ওমরেগা পুলিশ তারপর তিন নাবালিকাকে নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেয়। অভিভাবকদের পুলিশ অফিসাররা ভবিষ্যতে তাদের সামলে রাখার পরামর্শ দিয়েছেন।


```