
এই মিসাইলের সফল পরীক্ষা হয়েছে - ফাইল ছবি
শেষ আপডেট: 5 October 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর শক্তি আরও বাড়ল। ডিআরডিও আবারও তিনটি এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের সফল পরীক্ষা করেছে। চলতি মাসের ৩ এবং ৪ তারিখ এই পরীক্ষা করা হয়েছিল পোখরানে। তাতে সফল হয়েছে দেশ।
ভেরি শর্ট-রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা ভিএসএইচওআরএডিএস মিসাইলের পরীক্ষা করেছে ডিআরডিও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার পর দেশীয় প্রযুক্তির আরও সুখ্যাতি করে ধন্যবাদ দিয়েছেন সব বিজ্ঞানীদের। অভিনন্দন জানিয়েছেন ডিআরডিও-কেও।
কী এই ভিএসএইচওআরএডিএস মিসাইল?
এটি একটি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এর ডিজাইন এবং নির্মাণ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে হয়েছে। এই মিসাইলগুলিতে রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ইন্ট্রিগ্রেটেড এভিওনিক্স সহ একাধিক অভিনব প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিআরডিও জানিয়েছে, বিগত কয়েক বছর ধরেই এই মিসাইলগুলি তৈরি করা হচ্ছিল। ইতিমধ্যে একাধিক পরীক্ষায় সফল হওয়ার পর পোখরানে তার চূড়ান্ত পরীক্ষা করা হয়। তাতেই মিসাইলগুলি ফুল মার্কস পেয়েছে।
In a series of trials against high speed aerial target Very Short Range Air Defence System(VSHORADS) has been successfully tested, demonstrating repeatability of hit to kill capability of weapon in various target engagement.@PMOIndia@DefenceMinIndia@SpokespersonMoD pic.twitter.com/k1IYaza15C
— DRDO (@DRDO_India) October 5, 2024
এর আগে চলতি বছর মে মাসেই ডিআরডিও-র 'রুদ্রম ২' মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। অ্যান্টি র্যাডিয়েশন সুপারসনিক এই মিসাইল সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। তাতেই সাফল্য পেয়েছে ভারত। চিন বা পাকিস্তানের যে কোনও র্যাডার এক পলকে গুঁড়িয়ে দিতে পারে এই মিসাইল।
এই মিসাইল নানা দিক থেকে শত্রুঘাঁটির একাধিক সিস্টেমকে নিমেষে তছনছ করে দিতে পারে। ১০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে এর, শত্রু পক্ষের রেডিও ফ্রিকোয়েন্সি এবং র্যাডার থেকে সংকেতও নিতে পারে এই মিসাইল।