Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'২ ঘণ্টায় বিচ্ছিন্ন হবে আপনার মোবাইল পরিষেবা', 'ভুয়ো' ফোন থেকে সাবধান!

প্রতারকদের থেকে ফের সাবধান থাকতে বলল কেন্দ্র সরকার।

'২ ঘণ্টায় বিচ্ছিন্ন হবে আপনার মোবাইল পরিষেবা', 'ভুয়ো' ফোন থেকে সাবধান!

শেষ আপডেট: 11 November 2023 00:15

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই বাড়ছে প্রতারণা। প্রতারকদের অতিষ্টে প্রাণ ওষ্ঠাগত মানুষের। নিত্যদিনই কোনও না কোনও নতুন প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা। অজান্তেই সেই ফাঁদে পা দিয়ে বিপদে পড়ছেন অনেকেই। সেইসব প্রতারকদের থেকে ফের সাবধান থাকতে বলল কেন্দ্র সরকার। 

ভারতের টেলি কমিউনিকেশন সেক্টরের বিভিন্ন কাজ করার দায়িত্বে থাকা টেলি কমিউনিকেশন দফতর (ডট) শুক্রবার নতুন করে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে দেশজুড়ে ছড়িয়ে পড়া ভুয়ো ফোনের বৃদ্ধি সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছে। 

কী বলা হয়েছে নির্দেশিকায়? সম্প্রতি প্রতারকরা প্রতারণার নতুন পন্থা অবলম্বন করেছে। অচেনা নম্বর থেকে ফোন করে প্রতারকরা আপনাকে ভয় দেখাচ্ছে। ফোনের ওপার থেকে দাবি করা হচ্ছে, কিছু নির্দিষ্ট শর্ত যদি না মানেন তো দু'ঘণ্টার মধ্যে আপনার মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। এমনভাবে বলা হচ্ছে, অনেকেই প্রতারকদের জালে পা দিয়ে ফেলছেন। 

এমন ভুয়ো ফোন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়। কাউকে কোনও ব্যক্তিগত তথ্য না দেওয়ার কথাও বলা হয়েছে। কেন্দ্র সরকার (ডট) কখনই এভাবে কাউকে ফোন করে ব্যক্তিগত তথ্য চায় না। 

শুধু তাই নয়, এমন ফোন এলে অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম পোর্টাল www.cybercrime.gov.in এ জানানোর পরমার্শ দিয়েছে ডট। যদি কোনওভাবে আপনি প্রতারণার শিকার হন, তবে অবিলম্বে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে।


```