Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৬ মাস পর খুলল কেদারনাথ মন্দির, অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে ভক্তদের ঢল

শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির খোলার মুহূর্তে পুষ্পবৃষ্টি করানো হয়।

৬ মাস পর খুলল কেদারনাথ মন্দির, অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে ভক্তদের ঢল

খুলে গেল কেদারনাথ মন্দির

শেষ আপডেট: 10 May 2024 13:47

দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলে গেল কেদারনাথ ধামের দরজা। শুক্রবার ভোরে কেদারনাথ মন্দিরের দরজা খোলার সময়ে অগণিত ভক্ত উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেই ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং তাঁর স্ত্রী। শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির খোলার মুহূর্তে পুষ্পবৃষ্টি করানো হয়। 

দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর, শুক্রবার ফের খুলেছে কেদারনাথের দরজা। পাশাপাশি গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও খুলে দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১২ মে খুলবে বদ্রীনাথের দরজাও। এদিন ভোরে কেদারনাথের দরজা খোলার মুহূর্তে হেলিকপ্টারের মাধ্যমে শুরু করানো হয় পুষ্পবৃষ্টি। এছাড়া ৪০ কুইন্টাল ফুল দিয়ে এদিন সাজানো হয়েছে কেদারনাথ ধাম।

রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্ত নিয়ে পোস্ট করে বলেন, ''সমস্ত রীতিনীতি মেনে শ্রী কেদারনাথ ধাম, শ্রী যমুনোত্রী ধাম ও শ্রী গঙ্গোত্রী ধামের দরজা খোলা হচ্ছে। চারধাম যাত্রার জন্য আসা সমস্ত ভক্তকে দর্শনের জন্য আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাই।'' ইতিমধ্যেই চারধাম যাত্রায় অংশ নেওয়ার জন্য সেখানে পৌঁছেছেন কয়েক হাজার ভক্ত। তাঁদের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজন মেটাতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য প্রশাসন। 

মন্দির খুলতেই পুরো চত্বর মেতে ওঠে ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে। ভক্ত ও তীর্থযাত্রীরা এই যাত্রার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। আরও একবার তাই কেদারনাথ যাত্রা নিয়ে উচ্ছ্বাস বেড়ে গেল ভক্তদের মধ্যে। ৬ মাস পর মন্দির খুলেই সর্বপ্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পুজো দেওয়া হয়েছে বলে খবর। 


```