Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'প্যানিক নয়, সতর্ক থাকুন' খাদ্য সামগ্রী নিয়ে হুড়োহুড়ি থেকে ব্ল্যাকআউট, বার্তা প্রশাসনের

আতঙ্ক তৈরি করে এমন কোনও খবর সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ছড়ানোর আগে বারবার যাচাই করে নেওয়ার বার্তা দিয়েছে দিল্লি। সতর্ক থেকে তথ্য এদিক ওদিক ফরওয়ার্ড পরামর্শ দিয়েছে প্রশাসন। 

'প্যানিক নয়, সতর্ক থাকুন' খাদ্য সামগ্রী নিয়ে হুড়োহুড়ি থেকে ব্ল্যাকআউট, বার্তা প্রশাসনের

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 9 May 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে শুক্রবার দিল্লিতে ফের হল মকড্রিল। বাজল এয়ার রেড সাইরেন। যদিও এনিয়ে আগে থেকে সতর্ক করা হয়েছিল দিল্লিবাসীকে। রাজধানীর আইটিও-র লোক নির্মাণ বিভাগের সদর দফতরে বসানো সাইরেনের পরীক্ষামূলক ব্যবহার করে দিল্লি সরকারের সিভিল ডিফেন্স বিভাগ। গোটা বিষয়টি হয় দুপুর ৩টে থেকে, চলে ১৫ থেকে ২০ মিনিট।

দিল্লি সরকার জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় মোট ৪০টি এয়ার রেড সাইরেন বসানো হয়েছে, যার প্রতিটি প্রায় ৫ কিমি পর্যন্ত এলাকায় কাজ করতে পারবে। মকড্রিল হলেও বর্তমান পরিস্থিতিতে সাইরেন বাজার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। সকলকে শান্ত থাকার আশ্বাস দিয়েছেন দিল্লির কেন্দ্রীয় জেলার শাসক জি. সুধাকর। আজ, মহড়ায় অন্তত দু’বার সাইরেন বাজানো হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, টানা দ্বিতীয় দিন অর্থাৎ অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবারও পাকিস্তান ভারতের একাধিক সামরিক ঘাঁটির উপর মিসাইল ও ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। সীমান্তে জঙ্গি অনুপ্রেবেশের চেষ্টাও হয়। জম্মু ও উধমপুর, পাঞ্জাবের পাঠানকোট এবং রাজস্থানের জয়সলমেরকে লক্ষ্য করে অন্তত ৮টি মিসাইল ও বহু ড্রোন পাঠানো হয় বলে খবর। ভারতের বায়ুসেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় সমস্ত হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে। মাঝ আকাশেই ধ্বংস করা হয় মিসাইল ও ড্রোনগুলিকে। এদিকে খতম করা হয়েছে সাত জঙ্গিকে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, মোহালি, পাঁচকুলা ও জয়সলমেরে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। ফলে অনেকেই মনে করছেন যুদ্ধ লেগে গেছে বা যুদ্ধ চলছে, তাঁদের একাংশ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষজন খাবার, জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বেশি করে কিনে মজুত রাখা শুরু করেছে। যাতে জিনিসপত্র সরবরাহে ধীরে ধীরে সমস্যা দেখা যেতে পারে। এনিয়েও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে সকলকে। খাদ্য সামগ্রী বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেতে সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। 

আতঙ্ক তৈরি করে এমন কোনও খবর সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ছড়ানোর আগে বারবার যাচাই করে নেওয়ার বার্তা দিয়েছে দিল্লি। সতর্ক থেকে তথ্য এদিক ওদিক ফরওয়ার্ড পরামর্শ দিয়েছে প্রশাসন। 


```