Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘তথ্য মুছবেন না’, ইভিএমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী ১৫ দিনের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

‘তথ্য মুছবেন না’, ইভিএমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 11 February 2025 20:45

দ্য ওয়াল ব্যুরো: ইভিএমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে নির্বাচন কমিশনকে বিশেষ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে ইভিএমে ব্যবহার করা মেমরি ভোটের পরেও মর্জিমতো মুছে ফেলা যাবে না বা নতুন কোনও তথ্য অন্তর্ভুক্ত করা চলবে না। আগামী ১৫ দিনের মধ্যে কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

ভোট মিটলেই ইভিএমে কারচুপি নিয়ে ভুরিভুরি অভিযোগ তোলেন রাজনৈতিক দলের নেতারা। বিগত দু’দশকে সেই অভিযোগ রীতিমতো মাত্রা ছাড়িয়েছে। এরপরই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) ইভিএমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে কমিশন যাতে দ্রুত পদক্ষেপ নেয় তা জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল আবেদন। 

পরিষ্কার জানানো হয়েছিল স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মেনে ইভিএমে ব্যবহার করা মেমরি ঠিকমতো নির্বাচন কমিশন যাচাই করছে কি না তা খতিয়ে দেখতে হবে। এরপরই সেই আবেদনে সাড়া দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই আবেদনের শুনানি ছিল।

এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনকে স্পষ্ট জানিয়ে দেয়, দয়া করে ইভিএম থেকে কোনও তথ্য মুছে দেওয়া যাবে না বা নতুন করে লোড করা যাবে না। শুধুমাত্র পরীক্ষার জন্যই তা শীর্ষ আদালতে পাঠাতে হবে।

শুনানি চলাকালীন নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণকারী সংস্থার তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, আমরা চাই নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম মেনে পদক্ষেপ করুক। পাশাপাশি ইভিএমের সফটওয়্যার এবং হার্ডওয়্যারে অবাঞ্ছিতভাবে কেউ হস্তক্ষেপ করেছেন কি না তাও খতিয়ে দেখতে হবে।

এর আগে ২৬ এপ্রিল ইভিএম মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল ভিভিপ্যাট নিয়ে সংশয় দূর করতে সিম্বল লোডিং ইউনিটকে সংরক্ষণ করতে হবে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না ও বিচারপতি দত্তের বেঞ্চ সমস্ত ভোটে বুথভিত্তিক ইভিএমের ফলাফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দেয়।


```