Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যারিফ পে ট্যারিফ! ট্রাম্পের শুল্ক-যুদ্ধে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে ভারত, অতঃকিম!

ট্রাম্পের প্রথম বৈদেশিক বাণিজ্যনীতিতে ভারত রেহাই পেলেও পরবর্তীকালে কি আদৌ রক্ষা পাবে, এই প্রশ্নটিই এখন দেশের বণিক ও বাণিজ্য মন্ত্রকের অন্দরে ঘোরাফেরা করছে।

ট্যারিফ পে ট্যারিফ! ট্রাম্পের শুল্ক-যুদ্ধে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে ভারত, অতঃকিম!

নয়াদিল্লির প্রশাসনের ঘুম ছুটে গিয়েছে। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 3 February 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: ট্যারিফ পে ট্যারিফ! প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, চিন ও মেক্সিকোর উপর বিশাল শুল্ক চাপালেও আমেরিকার তোপের কান ঘেঁষে বেঁচে গিয়েছে 'বন্ধু' নরেন্দ্র মোদীর ভারত। কিন্তু, এরপর ভারতীয় পণ্যের উপরও শুল্কের পাহাড় চাপালে কী করবে নয়াদিল্লি! এমনকী যে তিন দেশের উপর হোয়াইট হাউসের করের বোঝা বেড়েছে, তাতে বিশ্বজুড়ে আগামিদিনে ঘটতে চলা বণিক-যুদ্ধে এদেশের লাভক্ষতির পরিমাণ কী হতে চলেছে? ট্রাম্পের প্রথম বৈদেশিক বাণিজ্যনীতিতে ভারত রেহাই পেলেও পরবর্তীকালে কি আদৌ রক্ষা পাবে, এই প্রশ্নটিই এখন দেশের বণিক ও বাণিজ্য মন্ত্রকের অন্দরে ঘোরাফেরা করছে।

ভারতের শুল্ক নীতি নিয়ে অতীতে স্বয়ং ট্রাম্প সমালোচনা করেছেন। নির্বাচনী প্রচারেও ক্ষমতায় এলে চিন ও ভারতের উপর অতিরিক্ত মাত্রায় আমদানি শুল্ক চাপানোর প্রতিশ্রুতি দিয়েছেন। স্বভাবতই এবার তাঁর পরবর্তী লক্ষ্য হতে পারে। যা নিয়ে নয়াদিল্লির প্রশাসনের ঘুম ছুটে গিয়েছে। কেন্দ্রীয় বাজেটে আগাম সতর্কতা হিসেবে কিছু নির্দিষ্ট সামগ্রীতে আমদানি শুল্ক ছাঁটাই করে ওয়াশিংটনকে খুশি করার চেষ্টা দেখা গিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে আসা সামগ্রীতে ২৫ শতাংশ এবং চিনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপিয়ে একে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা বলে ব্যাখ্যা করেছেন। এর ফলে এই দুই দেশ থেকে অনুপ্রবেশের পরিমাণ কমবে যাতে ভবিষ্যতে আমেরিকা লাভবান হবে বলে তিনি জানিয়েছেন। ট্রাম্পের এই খাঁড়ার প্রথম কোপ থেকে বেঁচে গেলেও ভারত কি মার্কিন প্রেসিডেন্টের শুল্কবৃদ্ধির তালিকা থেকে বাদ পড়বে?

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ট্রাম্প ভারতকে শুল্ক-সম্রাট বলে আসছেন। ভারত সর্বোচ্চ হারে শুল্ক আদায়কারী দেশগুলির মধ্যে অন্যতম বলেছেন তিনি। ওরা আমাদের সামগ্রীর উপর ১০০ শতাংশ শুল্ক চাপায়। ট্রাম্পের এইসব ব্যাখ্যা থেকে অনেকেরই অনুমান মার্কিন প্রেসিডেন্টের শুল্ক ফায়ারিং স্কোয়াডে দ্বিতীয় দফায় দাঁড়াতে হতে পারে ভারতকে। তারই প্রাক প্রস্তুতি লক্ষ্য করা গিয়েছে বাজেট পেশের দিন থেকে। যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বহুমূল্যের মোটর সাইকেল, গাড়ি এবং স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। যার ফলে আমেরিকার বিখ্যাত হার্লে-ডেভিডসন বাইক, টেসলা ও অ্যাপল সুবিধা পাবে।

দেশের অর্থসচিব তথা রাজস্ব বিভাগের প্রধান তুহিনকান্ত পান্ডে জানিয়েছেন, আমরা বিশ্বের কাছে এই বার্তা দিতে চাই যে, ভারত আর উচ্চহারে শুল্কের দেশ নেই। আমাদের গড় আমদানি শুল্ক নেমে এসেছে ১০.৬ শতাংশে, যা আগে ছিল ১১.৫৫ শতাংশ। একটি ইংরেজি সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় সরকারের দুই কর্তা জানান, ট্রাম্প কী করবেন, কী করবেন না, তার জন্য অপেক্ষায় না থেকে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। তাঁরা জানান, মন্ত্রিপর্যায়ের আলোচনা চলছে, যাতে আমেরিকাকে খুশি করার মতো সামগ্রীর উপর শুল্ক ছাড়ের ভাবনাচিন্তা করা হচ্ছে।

তবে একটি কথা পরিষ্কার হয়ে গিয়েছে যে, ভারত এই বাণিজ্যযুদ্ধে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে চাইছে না। কারণ আমেরিকা হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রধান রফতানি বাজার। এসব দিক নজরে রেখেই নয়াদিল্লি বহু সামগ্রীতে আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। যাতে ট্রাম্প-বণিকের মানদণ্ডের কোপ দিল্লির তখত-এ-তাউসের উপর না পড়তে পারে।


```