Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রতিশোধ নিতে গাড়িতে নখের আঁচড়! ধাক্কা মারতেই মালিককে উচিত শিক্ষা কুকুরের, ভাইরাল ভিডিও

নখ দিয়ে আচড়ে গাড়িটিতে একাধিক দাগ ফেলে তবেই ক্ষান্ত হয় সে।

প্রতিশোধ নিতে গাড়িতে নখের আঁচড়! ধাক্কা মারতেই মালিককে উচিত শিক্ষা কুকুরের, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডি থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 21 January 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: প্রতিশোধ নেওয়ার ইচ্ছে কার না থাকে? বিনা কারণে কেউ ক্ষতি করলে পাল্টা দেওয়ার প্রবণতা মাথায় চেপে যায়। যতক্ষণ না সেটা পূরণ হচ্ছে শান্তিতে থাকা বড় কষ্টের। সে মানুষ হোক বা পশু প্রতিশোধ বোধ সবার থাকে। এমনই এক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সামনে আসতে রীতিমতো প্রশংসা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওটি মধ্যপ্রদেশের সাগর শহরের। যেখানে বিনা কারণে নিজের গাড়ি নিয়ে একটি পথ কুকুরকে ধাক্কা মারার খেসারত দিতে হল চালককে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে ঘাতক গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে, নখ দিয়ে আঁচড়ে যাচ্ছে কুকুরটি। বেশ কিছুক্ষণ গাড়ির উপর নিজের রাগ মেটানোর পর ক্ষান্ত হয় সে।   

জানা গেছে, গত ১৭ জানুয়ারি দুপুরে মধ্য প্রদেশের তিরুপতি কলোনির বাসিন্দা প্রহ্লাদ সিং ঘোষি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য পরিবারের সঙ্গে নিজের গাড়িতে চেপে বের হন। তবে বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যেতেই একটি মোড় থেকে ঘোরার সময় গাড়িটি ভুলবশত ধাক্কা মারে কুকুরটিকে। 

যদিও দুর্ঘটনায় খুব একটা চোট না লাগলেও পুরো বিষয়টি সহজভাবে নেয়নি সেই সারমেয়। সেই মুহূর্তে গাড়িটির পিছনে ধাওয়া করেও সেটিকে ধরতে পারেনি সে। ঘটনায় শরীরের থেকেও মনের ব্যাথা বেড়েছিল তার। সে কারণে প্রতিশোধ নিতে দাঁতে দাঁত চেপে অপেক্ষা করা।

কথায় আছে, অপেক্ষার ফল সবসময় ভাল হয়। জানা গেছে, রাত ১টা নাগাদ ওই ব্যক্তি তাঁর পরিবার নিয়ে ফিরে আসেন বাড়িতে এবং আর পাঁচটা দিনের মতো বাইরে গাড়িটি পার্ক করে দেন। প্রতিশোধের এমন সুযোগ পেয়ে হাতছাড়া করেনি। এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়িটির উপর ঝাপিয়ে পড়ে কুকুরটি। 

নখ দিয়ে আচড়ে গাড়িটিতে একাধিক দাগ ফেলে তবেই ক্ষান্ত হয় সে। পরদিন সকালে গাড়ির অবস্থা দেখে মালিক মনে করেছিলেন এটা কোনও বাচ্চার কাজ। কিন্ত পরে বাড়ির কাছে সিসিটিভি ফুটেজ দেখতেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ওই ব্যক্তি জানতে পারেন অন্য কেউ নয় তিনি গাড়ি নিয়ে যাকে ধাক্কা দিয়েছিলেন সেই এমন হাল করেছে তার সাধের গাড়ির।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। বেশিরভাগ মানুষই কুকুরটির প্রতিশোধ বোধের প্রশংসা করেছেন। একজন লেখেন, একদম উচিত শিক্ষা! বড় গাড়ি থাকলে লোকে আশেপাশে নজর দিতে ভুলে যান। আরেকজন লেখেন, ‘সত্যি, কতটা না কষ্ট হলে এমন পদক্ষেপ নিয়েছে কুকুরটি।


```