Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পথকুকুরের কামড়ে দাঁতের দাগপিছু ১০ হাজার টাকা ক্ষতিপূরণের নিদান হাইকোর্টের

কামড়ে মাংস তুলে নেওয়ার ক্ষেত্রে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা দেওয়ার কথাও বলেছে আদালত। 

পথকুকুরের কামড়ে দাঁতের দাগপিছু ১০ হাজার টাকা ক্ষতিপূরণের নিদান হাইকোর্টের

শেষ আপডেট: 14 November 2023 16:45

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ক্রমবর্ধমান কুকুরের কামড়ের ঘটনার মধ্যে এবার তাৎপর্যপূর্ণ রায় দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। এই সংক্রান্ত ১৯৩টি পিটিশনের শুনানিতে আদালত জানিয়েছে, পথকুকুর সহ অন্যান্য মালিকানাহীন প্রাণীর কামড়ের ঘটনার ক্ষেত্রে প্রাথমিক দায় রাজ্যের উপরেই বর্তায়। শুধু তাই নয়, প্রতিটি দাঁতের দাগের জন্য আক্রান্তকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া উচিত রাজ্যের। আর কামড়ে মাংস তুলে নেওয়ার ক্ষেত্রে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ন্যূনতম ২০ হাজার টাকা দেওয়ার কথাও বলেছে আদালত। 

গত বছর খানেক ধরেই সারা দেশ জুড়ে বেড়েছে কুকুরের আক্রমণের ঘটনা। গেটেড সোসাইটির আবাসিকদের পোষা কুকুর হোক, বা রাস্তার মালিকানাহীন কুকুর, সারমেয়দের আক্রমণে মারাত্মকভাবে জখম হওয়া ছাড়াও মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত অক্টোবর মাসে কুকুরের তাড়া খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন ওয়াঘ বাকরি টি গ্রুপের কার্যনির্বাহী আধিকারিক ৪৯ বছর বয়সি পরাগ দেশাই। তারপর মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পরেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এই ইস্যু। দেশের নানা আদালতে মানবাধিকার সংগঠনগুলি এমন ঘটনায় পদক্ষেপ করার জন্য আদালতে পিটিশন দাখিল করতে শুরু করে। 

পাঞ্জাবা ও হরিয়ানা হাইকোর্টে তেমনই ১৯৩টি পিটিশন জমা পড়েছিল। সেই মামলাগুলির সম্মিলিত শুনানির সময় আদালত জানিয়েছে, কুকুরের কামড়ের ঘটনার ক্ষেত্রে প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার দায় রাজ্যেরই। পরে সেই টাকা সংশ্লিষ্ট সংস্থা কিংবা ব্যক্তির কাছে থেকে আদায় করার অধিকারও থাকবে তাদের। হাইকোর্ট পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কমিটি গঠন করতে বলেছে যা রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণীদের দ্বারা সৃষ্ট দুর্ঘটনা বা আক্রমণের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে রয়েছে গরু, ষাঁড়, বলদ, গাধা, কুকুর, নীলগাই, মহিষ এবং অন্য পোষা ও রাস্তায় ঘুরে বেড়ানো জীবজন্তু। 

এই কমিটি সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারের সভাপতিত্বে গঠিত হবে এবং এতে থাকবেন পুলিশ সুপার/ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ট্রাফিক), সংশ্লিষ্ট এলাকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলা ট্রান্সপোর্ট অফিসার এবং চিফ মেডিকেল অফিসারের প্রতিনিধি। 

২০০১ সাল পর্যন্ত পুরসভার তরফে প্রয়োজনে রাস্তার হিংস্র কুকুরদের যন্ত্রণাহীনভাবে মেরে ফেলার বিধান ছিল আইনে। কিন্তু ২০০১ সালের প্রাণী জন্ম নিয়ন্ত্রণ (কুকুর) নিয়ম আসে। এই আইনে "রাস্তার কুকুর" নামে একটি পৃথক বিভাগ তৈরি করা হয় এবং তাতে বলা হয় যে প্রাণী কল্যাণ সংস্থা, ব্যক্তিগত ব্যক্তি এবং স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় পথকুকুরদের নিয়মিত জীবাণুমুক্ত করা এবং টিকা দেওয়া উচিত। কিন্তু পর্যাপ্ত তহবিল এবং জনবলের অভাবে প্রায়শই তা বন্ধ হয়ে যায়, যার ফলে পথকুকুরের সংখ্যা বৃদ্ধি পায়।


```