Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যুবকের নাকের ভিতর ঢুকে দু'সপ্তাহ ধরে রক্ত খাচ্ছিল জোঁক! ঝর্নার জলে স্নানের আগে দুবার ভাবুন

বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ব্যাথা না কমায় সেসিল যায় ডাক্তারের কাছে।

যুবকের নাকের ভিতর ঢুকে দু'সপ্তাহ ধরে রক্ত খাচ্ছিল জোঁক! ঝর্নার জলে স্নানের আগে দুবার ভাবুন

ঝর্নার জলে স্নানের পর নাকে ঢোকে জোঁক - প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 June 2024 18:33

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে উত্তরাখণ্ডে ঘুরতে গেছিল ১৯ বছরের সেসিল। বাড়ি ফিরে আসার পর তার নাকে প্রবল ব্যাথা শুরু হয়। প্রথমে সে ভেবেছিল কোনওভাবে হয়তো লেগেছে, কদিন পর ব্যাথা কমে যাবে। কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ব্যাথা না কমায় সেসিল যায় ডাক্তারের কাছে। তারপরের ঘটনা আপনাকে ভয় পাওয়াবে। 

উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে এক ঝর্নার জলে স্নান করেছিল সেসিলরা। তারপর থেকেই মূলত তার নাকে ব্যাথা শুরু হয়েছিল। বাড়ি ফিরে এসে ডাক্তারের কাছে যাওয়ার পর সেসিল জানতে পারে, তার শরীরে আশ্রয় নিয়েছে এক আগন্তুক। চিকিৎসক আবিষ্কার করেন, তার নাকের মধ্যে ঢুকে বসে আছে একটি জোঁক! অন্তত ২ সপ্তাহ সেটি সেখানে ছিল। 

বিষয়টি জানতে পেরে কার্যত জ্ঞান হারানোর মতো অবস্থা হয় সেসিলের। কীভাবে এটি সম্ভব হল তা বুঝেই উঠতে পারছিল না সে। চিকিৎসক জানান, ঝর্নার জল থেকেই কোনওভাবে এই জোঁক তার গায়ে ওঠে। তারপর সেখান থেকেই নাকে ঢুকে যায়।

দু-সপ্তাহ ধরে নাকের মধ্যে থেকেই রক্ত খাচ্ছিল সেটি। অবশেষে টেলিস্কোপ মেথোড ব্যবহার করে সেসিলের নাক থেকে জোঁকটিকে বের করেন চিকিৎসকরা। সেসিল এখনও অবাক যে কীভাবে জোঁকটি তার মুখে উঠে নাকের ভিতরেও ঢুকে গেল, আর সে জানতেও পারল না!

যে চিকিৎসক এই অপারেশন করেছেন তাঁর বক্তব্য, পাহাড়ে বেড়াতে গেলে গায়ে বা জুতোর ভিতর জোঁক ঢুকে যাওয়া সাধারণ ব্যাপার। পাহাড়ি কোনও জঙ্গল বা ঝর্না থেকে ঘুরে এসে সঙ্গে সঙ্গে জামাকাপড় বদলে ফেলা উচিত। জুতোও ভাল করে পরিষ্কার করা দরকার। কিন্তু ঝর্নার জলে স্নান করে এইভাবে নাকের ভিতর জোঁক ঢুকে যাওয়া বিরলতম ঘটনা বলছেন তিনিও। পাশাপাশি নিশ্চিন্তও হচ্ছেন যে, নাক থেকে জোঁকটি সেসিলের চোখে বা মস্তিষ্কে চলে যায়নি। তাহলে মৃত্যু অবধারিত ছিল। 


```