Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চিকিৎসা না পেয়ে হাসপাতালেই হার্ট অ্যাটাকে মৃত রোগী! অভিযোগ, পাশে বসে রিল দেখছিলেন ডাক্তার

গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। যা সামনে আসার পর রীতিমতো হইচই পড়েছে। 

চিকিৎসা না পেয়ে হাসপাতালেই হার্ট অ্যাটাকে মৃত রোগী! অভিযোগ, পাশে বসে রিল দেখছিলেন ডাক্তার

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 29 January 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: একদিকে শুয়ে রোগী, কাতরাচ্ছেন বুকের যন্ত্রণায়। অন্যদিকে মোবাইলে রিল দেখতে ব্যস্ত ডাক্তার। রোগী পরিবারের আবেদনকে তোয়াক্কা না করেই রিলে মনোনিবেশ করার অভিযোগ ওঠে ওই কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে। পরে মৃত্যু হয় রোগীর। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। যা সামনে আসার পর রীতিমতো হইচই পড়েছে। 

ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজা তেজ সিং জেলা হাসপাতালের। ৬০ বছরের প্রবেশ কুমারী বুকের যন্ত্রণা ইমার্জেন্সি বিভাগে পৌঁছন। ডঃ আদর্শ সেঙ্গার সেসময় কর্তব্যরত ছিলেন। স্ট্রেচারে করে নিয়ে এসে তাঁকে হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের একদিকে শোয়ানো হয়। 

পরিবারের অভিযোগ, তীব্র যন্ত্রণা অনুভব করায় প্রবেশ কুমারী আর থাকতে পারছিলেন না। তাঁর ছেলে গুরুসরণ সিং ও পরিবারের বাকিরা ডাক্তারকে রোগী দেখার আবেদন জানান। সেসময় ইমার্জেন্সি বিভাগের একদিকে চেয়ারে বসে রিল স্ক্রল করছিলেন ডাক্তার। 

বার বার বলায় তিনি বিরক্ত হন। থাপ্পর মারেন রোগীর ছেলেকে। ততক্ষণে মৃত্যু হয়েছে প্রবেশ কুমারীর। এই নিয়ে হাসপাতালে ঝামেলা তৈরি হওয়ায় হাসপাতালের সুপার ঘটনাস্থলে যান। পুলিশকেও খবর দেওয়া হয়। 

মৃতার ছেলে বলেন,'আমার মায়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। কিন্তু ওই ডাক্তার বাঁচানোর চেষ্টাই করলেন না। উল্টে থাপ্পর মারলেন আমায়। বিরক্ত হয়ে গেলেন। আমার মা তো চলে গেলেন।'

গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন  হাসপাতালের সুপার মদন লাল। পুলিশের তরতফে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 


```