Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেনে যে কম্বল গায়ে নেন, বছরে মাত্র ক'বার কাচা হয় জানেন?

দূরপাল্লার ট্রেনে যাত্রীদের বালিশ, চাদর, কম্বল দেওয়া হয়। অধিকাংশই তা ব্যবহারও করেন।

ট্রেনে যে কম্বল গায়ে নেন, বছরে মাত্র ক'বার কাচা হয় জানেন?

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 November 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: দূরপাল্লার ট্রেনে যাত্রীদের বালিশ, চাদর, কম্বল দেওয়া হয়। অধিকাংশই তা ব্যবহারও করেন। কিন্তু এগুলি কতদিন অন্তর কাচা হয়?

সম্প্রতি সংসদে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন রাজস্থানের কংগ্রেস সাংসদ কুলদীপ ইন্দোরা। জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনে যাত্রীদের যে কম্বল দেওয়া হয়, সেগুলি মাসে অন্তত একবার কাচা হয়। 

একই সঙ্গে রেলমন্ত্রী এও জানান, ওই কম্বলের সঙ্গে একটি করে চাদর দেওয়া হয়। প্রতিবার ব্যবহারের পরই সেগুলি কাচা হয়। 

রেলমন্ত্রী এও বলেন, যাত্রীদের সুরক্ষার কথা ভেবে উন্নতমানের কম্বল ও চাদর দেওয়া হয়। এগুলির গুণগত মান যথেষ্ট উন্নত। 

এমনকী ওই চাদর, কম্বল নিয়মিত পরিষ্কার করা হচ্ছে কি না, সেজন্য মেকানাইজড লন্ড্রির ব্যবস্থাও করা হয়েছে বলে জানান রেলমন্ত্রী। তাঁর কথায়, "যেখানে কাচা-ধোওয়া চলে, সেখানে সিসিটিভি রয়েছে। এছাড়াও রেলের কর্মীরা নিয়মিত নজরদারিও চালান।"

পরিচ্ছন্নতার জন্য দূরপাল্লার ট্রেন নিয়মিত পরিষ্কার করা হয় বলেও জানান তিনি। একই সঙ্গে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করে রেলের তরফে 'Rail Madad Portal' চালু করা হয়েছে। বালিশ, চাদর, কম্বল সংক্রান্ত বিষয়ে কোনও অভিযোগ থাকলে তৎক্ষণাৎ এই পোর্টালে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন। এ ব্যাপারে অভিযোগ জমা পড়লে, দ্রুত পদক্ষেপ নেওয়া হয় বলেও দাবি রেলমন্ত্রীর।


```