Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

জঙ্গি দমন অভিযানে স্বয়ং জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি, ৩০ বছরে এমন নজির নেই

গত দুদিন ধরে সেখানে গভীর জঙ্গলে অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। অন্তত পাঁচজন পাক জঙ্গি জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে জানিয়েছে।

জঙ্গি দমন অভিযানে স্বয়ং জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি, ৩০ বছরে এমন নজির নেই

সেনা ও পুলিশের অভিযান

শেষ আপডেট: 25 March 2025 09:05

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়া জেলায় (Kathua District) জঙ্গি দমন (operation against terrorist) অভিযান জোরদার করা হয়েছে। গত দুদিন ধরে সেখানে গভীর জঙ্গলে (dense forest) অভিযান চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। অন্তত পাঁচজন পাক জঙ্গি (Pakistani terrorists) জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে জানিয়েছে।

সোমবার রাতে যৌথবাহিনির সেই অভিযানে যোগ দেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত। রাজ্য পুলিশ সুত্রের খবর, গত অন্তত তিরিশ বছরে জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে পুলিশ  প্রধানের অভিযানে নামার নজির নেই। 

সন্ধ্যা নাগাদ ডিজি নলিন প্রভাত (J &K police chief) স্থানীয় সেনা সেক্টরে হাজির হন। সেখান থেকে যৌথ বাহিনী রওনা হয় গভীর জঙ্গলের উদ্দেশ্যে। পুলিশের ডিজি হাতে একে-৪৭ (AK 47 riffle) রাইফেল নিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে অভিযানের নেতৃত্ব দেন। গভীর রাত পর্যন্ত চলে অভিযান। তাঁর সঙ্গে ছিলেন পুলিশের জম্মু রেঞ্জের আইজি ভীম সেন টুটি, ডিআইজি শিবকুমার শর্মা এবং পুলিশ সুপার নাসির খান।

পুলিশ সুত্রে বলা হয়েছে, বাহিনীর মনোবল শক্ত করতেই পুলিশ প্রধান নিজে অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। রাতেই তিনি জঙ্গলে অবস্থিত গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে কী বলেন। তাদের অভয় দেন। আরও একটি কারণে পুলিশ প্রধান অভিযানে গিয়েছেন। পাকিস্তানি জঙ্গিরা ইদানীং জম্মু সেক্টরকেও নিশানা করেছে। কাঠুয়া জঙ্গি তৎপরতার ঘাঁটি হয়ে উঠেছে। পুলিশের ডিজি সেখানকার পরিস্থিতি বুঝতে গিয়েছিলেন।।


```