Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কার সঙ্গে ডিনারে যাবেন, কিম জং উন নাকি জর্জ সোরস?’ গুগলি প্রশ্নে ছক্কা হাঁকালেন জয়শঙ্কর

কূটনীতির দুনিয়ার পাকা খেলোয়ার জয়শঙ্করের উত্তরে হাততালিতে ভরে ওঠে ওই সংবাদমাধ্যমের স্টুডিও।

'কার সঙ্গে ডিনারে যাবেন, কিম জং উন নাকি জর্জ সোরস?’ গুগলি প্রশ্নে ছক্কা হাঁকালেন জয়শঙ্কর

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

শেষ আপডেট: 6 October 2024 21:25

দ্য ওয়াল ব্যুরো: নিজের সভাবসিদ্ধ কায়দায় গুগলির জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদমাধ্যমে সাক্ষাৎকার চলাকালীন তাঁকে জিজ্ঞেস করা হয়, ‘ডিনারে গেলে কার সঙ্গে যেতে পছন্দ করবেন, কিম জং উন নাকি জর্জ সোরস?’ আর এই প্রশ্নের উত্তরেই স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন ভারতের বিদেশমন্ত্রী। 

ওই সংবাদমাধ্যম জয়শঙ্করকে প্রশ্ন করে বলে, ‘উত্তর কোরিয়ার কিম জং উন নাকি আমেরিকার কোটিপতি জর্জ সোরস, এঁদের মধ্যে কার সঙ্গে ডিনারে যেতে চান তিনি!’ এরই উত্তরে একটুও সময় নষ্ট না করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জয়শঙ্কর বলেন, এখন ‘নবরাত্রির সময়। আমার উপোস চলছে।’ 

কূটনীতির দুনিয়ার পাকা খেলোয়ার জয়শঙ্করের এহেন উত্তরে হাততালিতে ভরে ওঠে ওই সংবাদমাধ্যমের স্টুডিও। যিনি এই প্রশ্ন রেখেছিলেন তাঁর কাছে, সেই সঞ্চালকও বিদেশমন্ত্রীর তারিফ করতে ছাড়েননি। আর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

প্রসঙ্গত, কিম জং উন স্বৈরাচারী শাসক হিসেবে পরিচিত। আর অন্যদিকে জর্জ সোরস ঘোর মোদী সমালোচক। শোনা যায়, ভারত বিরোধী আন্দোলনেও নাকি এই ব্যক্তি আর্থিক সহায়তা করেন। মোদীকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। অর্থাৎ সঞ্চালকের এহেন প্রশ্ন যতটা না মজার, ততটাই জয়শঙ্করের বুদ্ধিদীপ্ত উত্তরও প্রশংসনীয়।


```