Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পের সঙ্গে বৈঠকে আদানি প্রসঙ্গ উঠল কি? কী জবাব দিলেন মোদী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি গৌতম আদানির প্রসঙ্গ তুলেছিলেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে আদানি প্রসঙ্গ উঠল কি? কী জবাব দিলেন মোদী

শেষ আপডেট: 14 February 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি গৌতম আদানির প্রসঙ্গ তুলেছিলেন।  ভারতীয় ধনকুবের বিরুদ্ধে মার্কিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাইডেন জমানার ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট আইনটি খতিয়ে দেখে এই ব্যাপারে পদক্ষেপ করতে বলেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেলকে। তবে মামলা প্রত্যাহার করা হয়নি।

বৃহস্পতিবার ট্রাম্পের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করা হয় তিনি আাদানির বিরুদ্ধে মামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন কিনা। 

লম্বা জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমরা  বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা বিশ্বকে আমাদের অতিথি মনে করি। আর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সকলের স্বার্থে কাজ করি। দু'জন রাষ্ট্র প্রধানের আলোচনায় এই জাতীয় ব্যক্তিগত বিষয় আসে না।

আদানি গ্রুপের শীর্ষ কর্তা গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে কথিত। আদানির বিরুদ্ধে মার্কিন ব্যবসায়ীদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগ এনেছে সে দেশের প্রশাসন।


```