Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিব্রুগড় এক্সপ্রেসের গতি ছিল অনেক বেশি, লাইন 'দুর্বল' জেনেও পদক্ষেপ নেয়নি রেল: রিপোর্ট

কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা জানতে ছয় সদস্যের তদন্তকারী দল গঠন করেছিল রেল।

ডিব্রুগড় এক্সপ্রেসের গতি ছিল অনেক বেশি, লাইন 'দুর্বল' জেনেও পদক্ষেপ নেয়নি রেল: রিপোর্ট

লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস - ফাইল ছবি

শেষ আপডেট: 21 July 2024 16:55

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় ডিব্রুগড় এক্সপ্রেস। ৮টি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ জনের মৃত্যু হয় এই ঘটনায়। কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা জানতে ছয় সদস্যের তদন্তকারী দল গঠন করেছিল রেল। তারা যা রিপোর্ট দিয়েছে তাতে অস্বস্তি বাড়বে রেলেরই। 

তদন্তকারী দলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রেললাইনে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। একই সঙ্গে, এই ধরনের লাইনে ট্রেনের যে গতিবেগ হওয়ার কথা তার থেকেও বেশি গতিবেগ ছিল ডিব্রুগড় এক্সপ্রেসের। এই প্রাথমিক রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, রেললাইনের অবস্থা খুব একটা ভাল ছিল না। সেই বিষয়ে রেল কর্তৃপক্ষকে আলাদা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। 

রেলের লখনউ ডিভিশনের এক বিভাগীয় ইঞ্জিনিয়ার জানিয়েছেন, দুর্ঘটনার দিন ডিব্রুগড় এক্সপ্রেস ছুটেছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে। অথচ ওই লাইনে কোনও দূরপাল্লার ট্রেনের প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে যাওয়ার কথা। রেললাইন 'মজবুত' নয় বুঝেও ট্রেনটিকে পূর্ণ গতিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক দাবি করা হয়েছে। 

রেল কর্তৃপক্ষ অবশ্য এই রিপোর্ট পুরোপুরি মানতেই চায়নি। বরং তাঁদের বক্তব্য, প্রাথমিক স্তরের এই তদন্তে সব বিষয় যাচাই করা হয়ে ওঠে না। তাই এই রিপোর্ট যে একশো শতাংশ সঠিক হবে তার কোনও মানে নেই। কারণ তদন্তকারী দল হয়তো সবক'টি গুরুত্বপূর্ণ দিকে নজর দিতে পারেনি। এদিকে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন বলে দাবি করেছেন ডিব্রুগড় এক্সপ্রেসের লোকো পাইলট এবং যাত্রীদের একাংশ। তাঁদেরও দাবি অবশ্য মানতে চায়নি পুলিশ।

গোটা বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশের স্পষ্ট কথা, ট্রেন দুর্ঘটনার আগে কোনও বিস্ফোরণই হয়নি। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় মোতিগঞ্জ-ঝিলাহি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছিল। 


```