Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল্পনার জট কাটিয়ে দেবেন্দ্র ফড়নবিশই মহা-কুর্সিতে, বৃহস্পতিতে শপথ

আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মহাসমারোহে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

জল্পনার জট কাটিয়ে দেবেন্দ্র ফড়নবিশই মহা-কুর্সিতে, বৃহস্পতিতে শপথ

দেবেন্দ্র ফড়নবিশ।

শেষ আপডেট: 4 December 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: যাবতীয় দ্বিধা-সংশয়-জল্পনা কাটিয়ে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। বুধবার বিজেপির কোর কমিটির বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশকে বিধান পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়েছে। এদিনই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে পারেন ফড়নবিশ। উল্লেখ্য, আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে মহাসমারোহে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

এদিন সকালে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে কোর কমিটির বৈঠকে দেবেন্দ্রর নামেই সিলমোহর দেন দলীয় বিধায়করা। চন্দ্রকান্ত পাটিল ও সুধীর মুঙ্গান্তিকর আনুষ্ঠানিকভাবে দেবেন্দ্র সারিটাতাই গঙ্গাধররাও ফড়নবিশের নাম প্রস্তাব করেন। প্রস্তাবকে সমর্থন করেন পঙ্কজা মুন্ডে। বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এইদিনটাকে ঐতিহাসিক ও উৎসবের দিন বলে ঘোষণা করেন।

বৈঠকের শুরু থেকেই ফড়নবিশের নাগপুরের বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। ঢোল-কাড়া-নাগাড়া বাজিয়ে নাচগান শুরু হয়ে যায়। নাগপুর থেকে অসংখ্য বিজেপি কর্মী মুম্বই রওনা হতে শুরু করেছেন শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে। বিজেপি সভাপতি বলেন, রাজ্যে ফের একবার শুরু হতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার।

এদিন বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই উচ্ছ্বসিত বিজেপি বিধায়করা বিধান ভবনের ভিতরের জয় শ্রীরাম, ভারতমাতা কি জয় এবং দেবা ভাউ তুম আগে বাড়ো স্লোগানে বাতাস ভারী করে তোলেন। উল্লেখ্য, এবার রাজ্যে ১৪৯টি আসনে লড়াই করে ১৩২টি আসনে জিতেছে বিজেপি। যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও তদারকি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়।


```