Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেরেক ও ব্রায়েনকে ফের সাসপেন্ড করলেন ধনকড়, রাজ্যসভায় তুমুল হট্টগোল

রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েনকে সাসপেন্ড করলে দিলেন সভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। সংসদের চলতি শীতকালীন অধিবেশনের বাকি কদিন আর রাজ্যসভায় ঢুকতে পারবেন না ডেরেক।

ডেরেক ও ব্রায়েনকে ফের সাসপেন্ড করলেন ধনকড়, রাজ্যসভায় তুমুল হট্টগোল

শেষ আপডেট: 14 December 2023 12:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ও ব্রায়েনকে সাসপেন্ড করলেন দিলেন সভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। সংসদের চলতি শীতকালীন অধিবেশনের বাকি কদিন আর রাজ্যসভায় ঢুকতে পারবেন না ডেরেক।

বুধবার লোকসভার ভিজিটরস গ্যালারি থেকে সভার মধ্যে ঝাঁপ দিয়েছিল দুই যুবক। সেই ঘটনা সংসদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিবৃতি দাবি করে বৃহস্পতিবার রাজ্যসভায় তোলপাড় ফেলে দেন বিরোধী দলের সাংসদরা। তাঁদের মধ্যে তৃণমূলের ডেরেক ও ব্রায়েনও ছিলেন। তাঁরা রাজ্যসভার ওয়েলে নেমে পড়ে স্লোগান তুলতে থাকেন। 

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় তাঁদের নিজ নিজ আসনে গিয়ে বসতে বলেন। কিন্তু তাতে কর্ণপাতও করেননি বিরোধী সাংসদরা। এর পরই ধনকড় বলেন, “তার মানে হল ডেরেক ও ব্রায়েন তাঁর আসনে গিয়ে বসবেন না, তার মানে হল ডেরেক ও ব্রায়েন এরকমই চালিয়ে যাবেন, তার মানে হল ডেরেক ও ব্রায়েন আমার চেয়ারের কথাকে উপেক্ষা করছেন—এটা বড় রকমের অসদাচরণ।”
এর পরই ডেরেক ও ব্রায়েনকে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। 
ধনকড়ের সঙ্গে ডেরেকের সম্পর্ক বরাবরই অম্লমধুর। অতীতে জগদীপ ধনকড় যখন বাংলার রাজ্যপাল ছিলেন তখন নাম না করে তাঁকে জোকার বলে কটাক্ষ করেছিলেন ডেরেক। পরে রাজ্যসভায় ধনকড়ের সঙ্গে তাঁর বাদানুবাদ লেগেই থাকে। বৃহস্পতিবার তা চরমে পৌঁছয়।

সংসদের দুই কক্ষেই বিরোধীরা এদিন সমষ্টিগত ভাবে বোঝাতে চান যে সংসদে ঢুকে পড়ে কারা গ্যালারি থেকে ঝাঁপ দিয়েছে তা এখানে বিবেচ্য নয়। আসল কথা হল, এই যে এত কোটি টাকা খরচ করে সংসদ ভবন তৈরি করা হল, সেখানে নিরাপত্তা কোথায়? যে কেউ তো এভাবে ঢুকে পড়তে পারে। বুধবার গ্যাসের ক্যানিস্টার নিয়ে ঢুকেছে, কোনওদিন বোম নিয়ে ঢুকে পড়বে।

অধীর চৌধুরীদের বক্তব্য, সংসদে নিরাপত্তায় এই ত্রুটি দেশের জন্যও অসম্মানের। কোনও দেশের সংসদ ভবন হল সবচেয়ে সুরক্ষিত স্থান। বুধবারের ঘটনার পর গোটা বিশ্বে এই বার্তা চলে গিয়েছে ভারতের সংসদ সুরক্ষিত নয়। এর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সংসদে এসে বিবৃতি না দিলে আর কবে দেবেন!


```