
ঘটনার সময়ের ছবি
শেষ আপডেট: 4 November 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে দুই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধাক্কা মারল গাড়ি। এখানেই শেষ নয়, ধাক্কা মেরে পুলিশ কর্মীদের গাড়ির বনেটে তুলে টেনে নিয়ে গেল প্রায় ২০ মিটার দূরে। বেগতিক দেখে সেখান থেকে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। গোটা ঘটনার ভিডিও ফুটেয সামনে এসেছে।
জানা যাচ্ছে আহত ওই দুই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গাড়ির চালক প্রাপ্তবয়স্ক নয়। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পেলেই গ্রেফতার করা হবে জনানো হয়েছে।
পুলিশ বলছে ঘটনাটি পশ্চিম দিল্লির বের সরাই এলাকার। শনিবার সন্ধে ৭টা ৪৫ নাগাদ বেদান্ত দেশিকা মার্গের কাছে নিয়ম ভাঙার জন্য দুই পুলিশ কনস্টেবল গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু, গাড়ি না থামিয়ে চালক গতি আরও বাড়িয়ে দেয়। এদিকে, সামনে থাকা দুই পুলিশকে ধাক্কা মারার পর সামনের দিকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে চালক।
दिल्ली की कानून व्यवस्था का ये Video देखिए –
— Sachin Gupta (@SachinGuptaUP) November 3, 2024
कार ड्राइवर ने ट्रैफिक पुलिस के 2 जवानों को बोनट पर लटका लिया और कार दौड़ा दी। एक जवान सड़क पर गिर गया। फिर दूसरे को साइड मारकर आरोपी भाग निकला। Video वसंत कुंज इलाके में रेड लाइट की है। pic.twitter.com/S3uNSwhaRW
গাড়ির বনেট আঁকড়ে ধরা অবস্থায় দুই পুলিশকর্মীকে ২০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। পরে গাড়ি নিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয় চালক। পুলিশ জানিয়েছে গাড়িতে থাকা দু'জনেই নাবালক।
ঘটনার দৃশ্য মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করেন এক ব্যক্তি। তাতে দুই পুলিশ কর্মীকে গাড়ি বনেট ধরে ঝুলতে দেখা যায়। শুধু তাই নয় চালক গাড়িটিকে সামনে-পিছনে করায় এক পুলিশকর্মী গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান।
পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পশ্চিম) সুরেন্দ্র চৌধুরী জানান, গাড়িটি পুলিশ কর্মীদের ধাক্কা মারার পর সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। যে আহত দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে সাফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের নাম প্রমোদ (এএসআই) এবং অন্যজন হেড কনস্টেবল শৈলেশ চৌহান। দু'জনের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানানো হয়েছে।
এই ঘটনায় হত্যার চেষ্টা, দায়িত্ব পালনে বাধা এবং জীবন বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে।