Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?

আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর রাস্তায় ১৫ বছরের পুরনো পেট্রলচালিত গাড়ি এবং ১০ বছরের পুরনো ডিজেলচালিত গাড়িগুলিকে আর জ্বালানি সরবরাহ করা হবে না।

দিল্লিতে পুরনো গাড়িকে আর তেল দেবে না পেট্রল পাম্প, কলকাতা কতদূর?

কলকাতার কী সিদ্ধান্ত?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 July 2025 21:57

দ্য ওয়াল ব্যুরো: দূষণ রুখতে ফের কড়া সিদ্ধান্তে ফিরল দিল্লি সরকার। আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর রাস্তায় ১৫ বছরের পুরনো পেট্রলচালিত গাড়ি এবং ১০ বছরের পুরনো ডিজেলচালিত গাড়িগুলিকে আর জ্বালানি সরবরাহ করা হবে না—সরকারি ভাবে জানিয়ে দিল দিল্লি পরিবেশ দফতর।

দিল্লিতে তো পুরনো গাড়িতে তেল নয়, তাহলে কলকাতার কী সিদ্ধান্ত?

কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের কোনও সিদ্ধান্ত নয়। দিল্লিতে বিজেপি সরকারের সিদ্ধান্ত। দিল্লি রাজধানী শহর। সেখানে দূষণের মাত্রা বিপদ সীমা ছাড়িয়ে গেছে অনেক আগেই। তা নিয়ে মুখ পুড়েছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই। পশ্চিমবঙ্গ তথা কলকাতায় পুরনো গাড়ি নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা রাজ্য সরকার স্থির করবে। দিল্লির এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে নবান্ন সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া এখনও জানায়নি।

দিল্লিতে পুরনো গাড়িতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল

গত ১ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সুপারিশ মেনে রাজ্য সরকার ওই সিদ্ধান্ত ঘোষণা করে। কিন্তু তা কার্যকর হতে না হতেই জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনকে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। বাধ্য হয়ে সিদ্ধান্তটি আপাতত স্থগিত রাখে রেখা গুপ্ত-নেতৃত্বাধীন সরকার।

তবে এই সমস্যা যে সাময়িকভাবে ঠেকানো গিয়েছে, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা। মঙ্গলবার সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, এই বছরের ১ নভেম্বর থেকেই পুরনো গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি হবে।

দিল্লি সরকারের পরিকল্পনা অনুযায়ী, শহরের সমস্ত পেট্রল পাম্পে বসানো হবে বিশেষ যন্ত্র। যা পুরনো গাড়ির বয়স চিহ্নিত করতে সক্ষম হবে। সেই গাড়িতে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি, গঠন করা হবে একটি বিশেষ নজরদারি দল। দিল্লিতে বাইরের পুরনো গাড়ি ঢোকা রুখতেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।


```