Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইলের নেশা সর্বনাশা! বেঁকে যাচ্ছে মেরুদণ্ড, হাড়ের জটিল রোগ ধরা পড়ল দিল্লির তরুণের

সে মেরুদণ্ডের বিরল রোগ 'কাইফোস্কোলিয়োসিসে' আক্রান্ত। এই রোগে মেরুদণ্ড সামনের বা পিছনের অথবা পাশের দিকে বেঁকে যেতে পারে!

মোবাইলের নেশা সর্বনাশা! বেঁকে যাচ্ছে মেরুদণ্ড, হাড়ের জটিল রোগ ধরা পড়ল দিল্লির তরুণের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 May 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: একটা গোটা প্রজন্ম প্রায় এখন মোবাইলে ডুবে থাকে। বাচ্চারা তো বেশিরভাগ মোবাইল গেমেই (Mobile Game) আসক্ত। আর এই বিষয়টি যে কতটা মারাত্মক ক্ষতি করছে তার প্রমাণ দিল্লির এই ঘটনা। এক তরুণ বিরল এক রোগে আক্রান্ত হয়েছে মোবাইল আসক্তির (Addiction) কারণে। তার মেরুদণ্ড বেঁকে যাচ্ছে! বর্তমানে যে চিকিৎসাধীন এবং একাধিক সার্জারিও করাতে হচ্ছে তাঁকে। 

ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরিজ সেন্টার (আইএসআইসি) জানিয়েছে, ১৯ বছরের এই তরুণ তাঁদের পর্যবেক্ষণেই রয়েছে। সে মেরুদণ্ডের বিরল রোগ 'কাইফোস্কোলিয়োসিসে' আক্রান্ত। এই রোগে মেরুদণ্ড সামনের বা পিছনের অথবা পাশের দিকে বেঁকে যেতে পারে! কারণ এক্ষেত্রে মেরুদণ্ডের কোনও কোনও জায়গায় যক্ষ্মার জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বাসা বাঁধে। ছেলেটির ক্ষেত্রেও তাই হয়েছে। 

স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলছেন, সারা দিন যাঁরা শুয়ে রয়েছেন, খুব একটা ব্যায়াম করেন না, বেশিরভাগ সময়ে শুয়ে ফোন দেখেন, মোবাইল গেমে আসক্ত বা কোলের ওপর ল্যাপটপ নিয়ে গেম খেলেন একটানা, তাদের এই রোগ হতে পারে। আর একবার এমন রোগ শরীরে বাসা বাঁধলে ওঠা-বসায়, হাঁটতে, ঝুঁকতে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা এও বলছেন, এই রোগের কারণে মেরুদণ্ড বেঁকে গেলে তা আগের জায়গায় ফিরিয়ে আনা খুবই মুশকিল এবং তা ঝুঁকিপূর্ণও বটে। দিল্লির তরুণ এখন মূলত এই সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন। 

মেরুদণ্ডে যক্ষ্মা হলে শরীরের বিভিন্ন হাড়ে জ্বালা শুরু হতে পারে। জীবাণু রক্তের মাধ্যমে শরীরের যে কোনও হাড় বা অস্থিসন্ধিতে ছড়িয়ে পড়তে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তা পরবর্তী সময়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তাই চিকিৎসকরা বলছেন এখন থেকেই সতর্ক থাকতে এবং বাড়ির সন্তানদের সতর্ক করতে। 

বর্তমান প্রজন্ম মোবাইল গেমে বা ল্যাপটপ-কম্পিউটারে এতটাই আসক্ত যে অনেক সময়ই তারা বাড়ি থেকে বেরতেও চায় না। তাই এমন রোগে আগামী দিনে যে ঘরে ঘরে দেখা দিতে পারে, তার শঙ্কাও থেকে যাচ্ছে। এছাড়া অল্প বয়সে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের সমস্যা তো এমনিই বাড়ছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সময় থাকতে থাকতে নিজেকে শুধরে নিন।  


```