Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি তখন পদপিষ্টে তছনছ, ৪০ মিনিট দেরিতে আসে উদ্ধারকারী দল? মিলছে না রেল ও দমকলের কথা

রেল কর্তৃপক্ষের মতে, দুর্ঘটনাটি ঘটে রাত ৯:১৫ মিনিটে। তবে দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দিল্লি পুলিশের কাছ থেকে প্রথম ফোনটি পায় ৯:৫৫ মিনিটে। কিন্তু আরপিএফ-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাত ৮:৪৮ মিনিটে, এবং তখনই দায়িত্বে থাকা স্টেশন ইনচার্জকে বিষয়টি জানানো হয়।

নয়াদিল্লি তখন পদপিষ্টে তছনছ, ৪০ মিনিট দেরিতে আসে উদ্ধারকারী দল? মিলছে না রেল ও দমকলের কথা

দিল্লি স্টেশনে পদপিষ্ট।

শেষ আপডেট: 18 February 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: ১৫ ফেব্রুয়ারি রাতে দিল্লির নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। আরপিএফ-এর রিপোর্ট অনুযায়ী, কুম্ভগামী বিশেষ ট্রেনের প্ল্যাটফর্ম বদল নিয়ে বিভ্রান্তির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, অত বড় দুর্ঘটনার পরে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে সাহায্যের জন্য কোনও ফোন করা হয়নি, কোনও উদ্ধারকারী দলও আসেনি।

৪০ মিনিটের দেরি: কোন সময়ে কী ঘটেছিল?

রেল কর্তৃপক্ষের মতে, দুর্ঘটনাটি ঘটে রাত ৯:১৫ মিনিটে। তবে দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দিল্লি পুলিশের কাছ থেকে প্রথম ফোনটি পায় ৯:৫৫ মিনিটে। কিন্তু আরপিএফ-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাত ৮:৪৮ মিনিটে, এবং তখনই দায়িত্বে থাকা স্টেশন ইনচার্জকে বিষয়টি জানানো হয়।

সেদিন প্ল্যাটফর্ম ১২-১৬ ছিল যাত্রীদের চাপে ঠাসা। মূলত, মহাকুম্ভে যোগ দিতে প্রয়াগরাজগামী যাত্রীদের ভিড়েই স্টেশন উপচে পড়ে। রাত ৮টায় শিবগঙ্গা এক্সপ্রেস ছাড়ার পর থেকেই প্ল্যাটফর্ম ১২-তে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

এই পরিস্থিতি সামাল দিতে স্টেশন মাস্টার ও আরপিএফ-এর সহকারী নিরাপত্তা কমিশনার তাঁদের টিম নিয়ে ফুট ওভারব্রিজ ২ ও ৩-তে যান। আরপিএফ ইনস্পেক্টর পরামর্শ দেন, দ্রুত কুম্ভগামী বিশেষ ট্রেন চালু করা হোক, যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি, প্রয়াগরাজগামী ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশও দেওয়া হয়, কারণ প্রতি ঘণ্টায় ১,৫০০ টিকিট বিক্রি হচ্ছিল। প্ল্যাটফর্ম ১২-১৬-এর ভিড় লাগামছাড়া ভাবে বাড়ছিল।

বিভ্রান্তিকর ঘোষণার কারণেই বিশৃঙ্খলা

এই পরিস্থিতিতে রাত ৮:৪৫ মিনিটে ঘোষণা করা হয়, কুম্ভগামী বিশেষ ট্রেন প্ল্যাটফর্ম ১২-তে আসবে। কিন্তু কিছুক্ষণ পরই নতুন ঘোষণা আসে, ট্রেনটি এবার প্ল্যাটফর্ম ১৬-তে আসবে। ফলে প্ল্যাটফর্ম ১২-তে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে ওভারব্রিজের দিকে দৌড়ান, যাতে তাঁরা ট্রেন ধরতে পারেন।

এদিকে, অন্যদিকে যাত্রীরা— যাঁরা মগধ এক্সপ্রেস, সম্পর্ক ক্রান্তি ও প্রয়াগরাজ এক্সপ্রেসে উঠতে চেয়েছিলেন— তাঁরা নীচে নামতে থাকেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে কয়েকজন পড়ে যান, আর মুহূর্তের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক পদপিষ্টের ঘটনা।

১৮ জনের মৃত্যু, ক্ষতিপূরণের ঘোষণা

এই ভয়াবহ দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন মহিলা, ৫ জন শিশু এবং ৪ জন পুরুষ ছিলেন। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠ ৭ বছর বয়সি একটি মেয়ে, আর প্রবীণতম ৭৯ বছর বয়সি একজন বৃদ্ধ।

রেলের তরফে মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ টাকা এবং যারা সামান্য আহত হয়েছেন, তাদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।


```