Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লির বায়ুদূষণ ভয়ঙ্কর সীমায় পৌঁছেছে! স্কুল বন্ধ করে দেওয়া হল ১০ তারিখ পর্যন্ত

গত পাঁচ দিনের মতো রবিবার সকালেও ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল রাজধানী। সেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে ৪৬০।

দিল্লির বায়ুদূষণ ভয়ঙ্কর সীমায় পৌঁছেছে! স্কুল বন্ধ করে দেওয়া হল ১০ তারিখ পর্যন্ত

শেষ আপডেট: 5 November 2023 13:31

দ্য ওয়াল ব্যুরো: এখনও শীত ঠিক করে পড়েনি। সবে মাত্র হাওয়ায় শিরশিরানি ভাব। তার মধ্যেই ধুলো আর ধোঁয়ার চাদরে ঢেকে গেছে রাজধানী দিল্লি। অবস্থা এমনই যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আগামী বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। এবার স্কুল বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হল।

আগেই দিল্লির আপ সরকারের তরফে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। উঁচু ক্লাসের পঠন পাঠন বন্ধ রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলেও বলা হয়েছিল, সেক্ষেত্রে প্রয়োজনে অনলাইন ক্লাস করানো যেতে পারে। কিন্তু তারপরেও বাতাসে দূষণের মাত্রা কমা তো দূর, ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ রাখার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ রাখার দরকার নেই। তবে স্কুল চাইলে অনলাইন ক্লাস করাতে পারে। 

গত পাঁচ দিনের মতো রবিবার সকালেও ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল রাজধানী। সেখানকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে ৪৬০। ভয়ঙ্কর এই বায়ু দূষণ নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন এতে শিশু এবং বৃদ্ধদের মধ্যে চোখের রোগ এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়বে।

গত কয়েক দিনে দিল্লি এনসিআর সহ সংলগ্ন এলাকায় মাইক্রোস্কোপিক পিএম ২.৫ কণার পরিমাণ প্রতি ঘনমিটারে দিল্লি সরকারের নির্ধারিত নিরাপদ সীমা ৬০ মাইক্রোগ্রামের থেকে ৭-৮ গুণ বেড়ে গেছে। বর্তমানে এই কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত প্রতি ঘন মিটারে ৫ মাইক্রোগ্রামের চেয়ে ৮০ থেকে ১০০ গুণ বেশি। এই কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে। 

গত কয়েকদিনে হঠাৎ করেই পারদ পতন, স্থির বাতাস এবং পাঞ্জাবও হরিয়ানায় ধান কাটার পর খড় পোড়ানোর কারণে দিল্লি এনসিআর এলাকার বায়ুর গুণগত মান হ্রাস পেয়েছে। ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে এয়ার কোয়ালিটি ইনডেক্স ২০০ পয়েন্ট বেড়ে গেছে। শুক্রবার তা ৪৫০ পেরিয়ে 'সিভিয়ার প্লাস' বিভাগে পৌঁছে গেছে। শুক্রবার বিকেল চারটের পর থেকে শনিবার ভোট ছ'টার মধ্যে সামান্য উন্নতি লক্ষ্য করা গেলেও ২৪ ঘণ্টার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স এখনও ৪৬৮ পয়েন্টে রয়েছে। শুধু ভারতের শহর হিসেবেই নয়, গোটা বিশ্বের রাজধানী শহর হিসেবে দিল্লির বায়ুর গুণগত মান সবচেয়ে খারাপ।


```