Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির দূষণ 'মারাত্মক' স্তরে, উত্তর ভারত জুড়ে আকাশ ধোঁয়া-ধোঁয়া

বিশ্ব পরিবেশ সম্মেলনের মঞ্চেও দিল্লির দূষণ, ভারতকে পদক্ষেপের আর্জি

দিল্লির দূষণ 'মারাত্মক' স্তরে, উত্তর ভারত জুড়ে আকাশ ধোঁয়া-ধোঁয়া

ফাইল ছবি

শেষ আপডেট: 15 November 2024 11:00

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির দূষণ যখন মারাত্মক আকার নিয়েছে, তখন আজারবাইজানের বাকুতে চলা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের সম্মেলনেও উঠে এল সেই প্রসঙ্গ। সিওপি২৯ অথবা কপ২৯-এর বৈঠকে ভারতকে দূষণকে রোধে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। স্বল্পস্থায়ী দূষণ কমানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করেছে বিশ্বের পরিবেশবিদরা। এই দূষণের মধ্যে রয়েছে প্রধানত মিথেন, ব্ল্যাক কার্বন, ভূমিস্তরের ওজোন এবং হাইড্রোফ্লুয়োরোকার্বন। যা মূলত ফসলের গোড়া পোড়ানোর ফলে বাতাসে মেশে।

এদিকে, শুক্রবারেও দিল্লির দূষণের মাত্রা টানা তিনদিন ধরে 'মারাত্মক' আকারে রইল। এদিন সকালে ফের একবার ধোঁয়া ও কুয়াশায় ভরা ভারী বাতাসে ভরে যায় দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই এদিন সকাল ৮টা থেকে দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু হয়ে গিয়েছে। যার ফলে সকাল থেকেই দিল্লি ও এনসিআর এলাকায় সমস্ত নির্মাণকাজ ও নির্মাণ ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত স্টেজ থ্রি পেট্রল এবং বিএস স্টেজ ফোর ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা চালু হয়েছে।

পরিবেশবিদদের অনুমান, বাতাসের এই দূষণ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। তারপরেও খারাপ স্তরে থাকার মেয়াদ চলবে আরও সাতদিন ধরে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিন অ্যাভিয়েশন বিমান সংস্থাগুলিকে ক্যাট টু ও থ্রি দৃশ্যমানতায় উড়ান চালাতে সক্ষম পাইলটদের নিয়োগ করতে। বিশেষত, দিল্লি, লখনউ, জয়পুর এবং অমৃতসর বিমানবন্দরের ক্ষেত্রে নজর রাখতে বলা হয়েছে। শুক্রবার দিল্লির গড় দূষণের সূচক ছিল ৪০৯। গত বৃহস্পতিবারের তুলনায় যা সামান্য বেশি। 


```