Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসে বোমা রাখা আছে, হুমকি মেইলে শশব্যস্ত নর্থ ব্লক  

অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসে বোমা রাখা আছে, হুমকি মেইলে শশব্যস্ত নর্থ ব্লক   

নর্থ ব্লকে তৎপরতা।

শেষ আপডেট: 22 May 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ছড়ানোর পর এবার খোদ রাজধানীর বুকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সদর দফতরে বোমা রাখা হয়েছে বলে হুমকি মেইল এল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে রওনা দিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী। তন্নতন্ন করে খোঁজ চলছে সত্যিই বোমা রাখা আছে কিনা।

দেশের বিভিন্ন প্রান্তে কিছুদিন ধরেই একের পর এক স্কুল, বিমানবন্দর, হাসপাতাল এবং জেলে বোমা রয়েছে বলে মেল আসছে। তল্লাশি চালানোর পর কোথাও কিছুই মেলেনি। দিল্লির স্কুলে বোমাতঙ্ক ছড়ানোয় পড়ুয়াদের সেখান থেকে সরিয়ে ফেলা হয়। অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।

মে মাসের প্রথম দিনই আতঙ্ক ছড়িয়েছিল দিল্লি-নয়ডার একাধিক স্কুলে। বোমা মেরে স্কুলগুলি উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সেই একই আতঙ্ক তৈরি হয় গুজরাতের আমেদাবাদে। সেখানের একাধিক স্কুলেও বোমাতঙ্ক ছড়ায়। দিল্লির মতোই সেখানকার বিভিন্ন স্কুলগুলি হুমকি মেইল পাঠানো হয়েছে।

১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। কারা, কোথা থেকে এই মেইল পাঠাচ্ছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। দিল্লির ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আতঙ্ক ছড়ানোর পিছনে ইসলামি জঙ্গিদের হাত থাকতে পারে। কারণ যে মেলে হুমকি পাঠানো হয়েছিল, তাতে সাওয়ারিম বলে একটি শব্দ ছিল। 'সাওয়ারিম' একটি আরবি শব্দ। যার অর্থ তলোয়ারের সংঘর্ষ। ইসলামিক স্টেট ২০১৪ সাল থেকে এই শব্দটি ব্যবহার করে আসছে।

এরপর ১২ ও ১৪ মে দিল্লির মোট ১০টি হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি আসে। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা এই হুমকির ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, এ ধরনের মেল পাঠানো হয় ভিপিএন কানেকশন থেকে। যাতে প্রেরকের সঠিক আইপি অ্যাড্রেস গোপন থাকে। সব হুমকি একই জায়গা থেকে পাঠানো হচ্ছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।


```