Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কেউ ভাবছে নেকড়ে, কেউ বাঘ! দিল্লি পুলিশ জানে রাষ্ট্রপতি ভবনের রহস্যময় জন্তুটি কী

জন্তুটি আসলে কী, কোথা থেকে এল, রাষ্ট্রপতি ভবনে ঢুকলই বা কীভাবে, এইসব প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে।

কেউ ভাবছে নেকড়ে, কেউ বাঘ! দিল্লি পুলিশ জানে রাষ্ট্রপতি ভবনের রহস্যময় জন্তুটি কী

রাষ্ট্রপতি ভবনে দেখা যায় এই রহস্যময় জন্তু

শেষ আপডেট: 11 June 2024 12:36

দ্য ওয়াল ব্যুরো: 'ছিল রুমাল, হয়ে গেল...'। রবিবার রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী সহ ৭২ জন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে তো মাতামাতি ছিলই। কিন্তু নেটদুনিয়ায় হঠাৎ আলোচনা শুর হয় এক রহস্যময় জন্তুকে নিয়ে। শপথ গ্রহণের সময় টিভি ক্যামেরায় দেখা যায়, রাষ্ট্রপতি ভবনের অন্দরে ঘুরে বেড়াচ্ছে সেই রহস্যময় জন্তু। ব্যস। ওই জন্তুটি আসলে কী, কোথা থেকে এল, এত নিরাপত্তার মধ্যে সেটি রাষ্ট্রপতি ভবনে ঢুকলই বা কীভাবে, এইসব প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে সোশ্যাল মিডিয়া জুড়ে। অবশেষে দিল্লি পুলিশ জানাল ওই জন্তুটি আসলে কী। 

বাঘ, চিতাবাঘ, নেকড়ে! সোশ্যাল মিডিয়ায় যেন শুরু হয়েছিল 'গেসিং গেম'। যে যেমন পারছেন, একটা করে জন্তুর নাম বলে যাচ্ছেন। জন্তুটির আয়তন ও দীর্ঘ লেজের বাহার দেখে অবশ্য এই নামগুলিই মাথায় আসা স্বাভাবিক। এত আঁটোসাঁটো নিরাপত্তা এড়িয়ে এরকম বড় আকারের প্রাণী সেখানে ঢুকে পড়ল কীভাবে, সেই প্রশ্নও তোলা হয়েছিল। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, এত ঘাবড়ে যাওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি। কারণ ওটা আদতে বিড়াল ছিল। 

এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, ''কিছু সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে রাষ্ট্রপতি ভবনের ওই জন্তুটিকে হিংস্র বলা হচ্ছে। এই তথ্য সঠিক নয়। ওটি আদতে একটি বিড়াল ছিল।'' অযথা গুজব যাতে না ছড়ানো হয় সেই আর্জিও জানিয়েছে তারা। দিল্লি পুলিশের এই বার্তায় ওই জন্তুটিকে নিয়ে যাবতীয় কৌতূহলের অবসান ঘটেছে।  

রবিরার যে সময়ে এই জন্তু রাষ্ট্রপতি ভবনে দিব্যি হেঁটে বেড়াচ্ছে সেই সময়ে চলছিল বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে শপথগ্রহণ পাঠ করাচ্ছিলেন ঠিক তখনই মঞ্চের পিছনে দেখা গেছিল ওই রহস্যময় জন্তুকে। কয়েক সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 


```